সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অভিযান চালিয়ে ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালী পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মেহেদী হাসান হাসেম (৫০)। তিনি ওই গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার একটি আভিযানিক দল ভাওয়ালী পাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় হাসেমের বসতঘরে তল্লাশি চালিয়ে ৩৩০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
ছাতকে প্রবাসীদের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন কয়েক শ মানুষ২১ নভেম্বর ২০২৬দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




