সবুজ প্রান্ত প্রতিবেদক
১৮ জুলাই ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

সিলেটের বিশ্বনাথে এক নারীকে কাজের কথা বলে ডেকে নিয়ে টানা আট দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কলোনি মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় গত শুক্রবার সকালে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা করেছেন। মামলার পরপরই পুলিশ অভিযুক্ত কলোনি মালিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। নির্যাতনের শিকার ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী (৫০) দীর্ঘদিন ধরে পৌরসভার টিএনটি রোড এলাকায় অভিযুক্ত নুর উদ্দিনের (৫৫) কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। গত ৩ জুলাই কাজের কথা বলে ওই নারীকে নিজের বাড়িতে ডেকে নেন নুর উদ্দিন। সে সময় বাড়িতে কোনো লোকজন না থাকার সুযোগে এবং রাত হয়ে যাওয়ায় কৌশলে তাঁকে বসতঘরে আটকে ফেলা হয়। এরপর ৩ জুলাই থেকে ১০ জুলাই সকাল ১০টা পর্যন্ত ঘরের ভেতর বিভিন্ন সময়ে ওই নারীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয়। পরবর্তীতে ১০ জুলাই সকালে ভুক্তভোগী নারী কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে আসতে সক্ষম হন।

নুর উদ্দিন উপজেলার জানাইয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আকরম আলীর ছেলে। এ ঘটনায় শুক্রবার সকালে ওই নারী থানায় হাজির হয়ে নুর উদ্দিনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে সিলেট আদালতে সোপর্দ করে।

বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় বলেন, কলোনি মালিকের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নির্যাতনের শিকার ওই নারীকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।