সবুজ প্রান্ত অনলাইন
১৮ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

জামায়াতে ইসলামীকে একটি সেক্যুলার বা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। একই সঙ্গে দলটির মধ্যে দ্বিমুখী নীতি রয়েছে এবং তাদের ইসলামের কোনো সঠিক ধারণা বা আইডিয়া নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি সংবাদমাধ্যম এশিয়া পোস্ট-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে প্রবীণ এই কওমি নেতা ও রাজনীতিবিদ জামায়াতে ইসলামীর আদর্শিক ভিত্তি নিয়ে এই তীব্র সমালোচনা করেন।

সাক্ষাৎকারে অধিকাংশ ইসলামপন্থি দল ১১ দলীয় জোটে গেলেও জমিয়ত কেন বাইরে থাকল এমন প্রশ্নের জবাবে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ওই জোটে তো ইসলাম নেই এবং সেখানে যাওয়ার কোনো কারণও নেই। জামায়াতে ইসলামী একটা সেক্যুলার দল, আওয়ামী লীগ সেক্যুলার দল, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি সেক্যুলার দল। এদের তো ইসলাম নিয়ে কোনো কর্মসূচি নেই। জামায়াত সেক্যুলার এবং কথাও বলে সেক্যুলারিজমের।

জামায়াতের নীতি ও রাজনৈতিক ইশতেহার নিয়ে প্রশ্ন তুলে জমিয়ত সভাপতি বলেন, জামায়াতের মধ্যে দ্বিমুখী নীতি আছে। তারা মানুষের কাছে বলে ইসলাম করবে, কিন্তু ইশতেহারে বলে শরিয়া আইন করবে না, ইসলামি হুকুমত করবে না। জামায়াতের ইসলাম নিয়ে আইডিয়াই নেই। মওদুদি সাহেবের কয়েকটি বই-ই তাদের সর্বোচ্চ তহবিল। এখানে কোরআন, হাদিস বা ফিকহ নেই। জামায়াতের যে যোগ্যতা, আওয়ামী লীগ ও বিএনপির একই যোগ্যতা। তাদের মধ্যে ইসলামের কোনো প্রোগ্রামই নেই।

যারা জামায়াতের জোটে অংশ নিয়েছেন তারা ভুল বোঝাবুঝিতে বা ধোঁকায় পড়ে গেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, জামায়াত তার আদর্শের ওপরে পৃথিবীতে কোনো মহল্লাও গড়তে পারেনি। এই ব্যর্থ শক্তির কাছে জমিয়ত কেন যাবে এমন প্রশ্নও তোলেন তিনি।

জামায়াতে ইসলামীর সঙ্গে জমিয়তের আদর্শগত এবং মৌলিক আপত্তির জায়গাগুলো ব্যাখ্যা করতে গিয়ে মাওলানা উবায়দুল্লাহ ফারুক জানান, ইসলাম একটা ধর্ম যার মূল ভিত্তি কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস। কিন্তু জামায়াত ইজমা ও কিয়াস মানে না। মওদুদি সাহেব যেসব হাদিসের স্বীকৃতি দিয়েছেন, সেগুলো ছাড়া অন্যগুলো তারা মানে না। মওদুদি বলেছিলেন যে মুহাদ্দিসরা যেসব হাদিসকে বিশুদ্ধ বলে, তারা সেগুলো বিশুদ্ধ বলেন না, বরং নিজেরা যাচাই-বাছাই করে বলেন। ফলে সাড়ে তিনটা পয়েন্টই তাদের মধ্যে নেই এবং তারা কোরআনও মানেন মওদুদীর ব্যাখ্যায়। জামায়াতের ডজন ডজন পয়েন্ট আছে যেগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক।

সৈয়দ আবুল আলা মওদুদীর দল গঠনের ইতিহাস টেনে এই কওমি আলেম দাবি করেন, মওদুদি যখন দলটির নাম জামায়াতে ইসলামী দিয়েছিলেন, সেই সভায় হিন্দুস্তানের ৮০ জন বড় বড় আলেম উপস্থিত থাকলেও কেউ তাঁর সঙ্গে থাকেননি। সবাই ওই সভায় তাঁকে ছেড়ে চলে গেছেন। এটি এমন একটি নাম যার মধ্যে আসলে কোনো ইসলাম নেই। নির্বাচনে ইসলামের কথা বলে জামায়াত জাতিকে ধোঁকা দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত ছাড়া সমমনা অন্য ইসলামি দলগুলো নিয়ে একটি শক্তিশালী ও বৃহত্তর ঐক্য গড়ার আকাঙ্ক্ষা ছিল তাদের। কিন্তু অন্য দলগুলো জামায়াতের সঙ্গে সভা করায় তারা হতাশ হন। মূলত জামায়াত যেন এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে, সেজন্যই তারা শেষ মুহূর্তে বিএনপিকে সমর্থন দিয়েছিলেন। কারণ জামায়াতকে দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর মনে করেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১০

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১১

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

১২

আগামীকাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি, নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

১৩

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের অভিযোগ

১৪

দোয়ারাবাজারে নদী ভাঙনে অস্তিত্ব হারাচ্ছে শিমুলতলা কবরস্থান

১৫

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

১৬

খলাছড়া ইউপি তালামীযের উদ্যোগে সিরাত বিষয়ক মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ

১৭

সোনাপুর মাদ্রাসায় বহুতল ভবনের আশ্বাস, জকিগঞ্জে পরিবর্তনের বার্তা মুফতি আবুল হাসান এমপির

১৮

সিলেটে আসছেন রাষ্ট্রপতি, রংমিস্ত্রির তুলির ছোঁয়ায় বদলে যাচ্ছে ডিভাইডারের রূপ

১৯

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।