মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তাঁর এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত শনিবার (১১ জুলাই) তিনি আকস্মিকভাবে অসুস্থ বোধ করেন। পরবর্তীতে শারীরিক অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

এদিকে চিকিৎসাধীন এই সংসদ সদস্যের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন তাহিরপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ খসরুল আলম। তিনি বড়ছড়া কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি এবং তাহিরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। একই সাথে তিনি আগামী তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংসদ সদস্যের রোগমুক্তি কামনা করে এক বিবৃতিতে আলহাজ্ব মোঃ খসরুল আলম বলেন, মহান আল্লাহ পাক যেন সুনামগঞ্জ-১ আসনের প্রাণপ্রিয় নেতা কামরুজ্জামান কামরুল মহোদয়কে দ্রুত সুস্থতা দান করেন। তিনি আবারও সুস্থ হয়ে জনগণের সেবায় নিয়োজিত হওয়ার তাওফিক পান মহান আল্লাহর দরবারে তিনি এই প্রার্থনাই করেন। একই সাথে নিজের রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সুনামগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীর কাছে তিনি এই সংসদ সদস্যের জন্য আন্তরিক দোয়া কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১০

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১১

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১২

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৩

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৪

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৫

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৬

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৭

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৮

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৯

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।