সবুজ প্রান্ত প্রতিবেদক
১৭ জুলাই ২০২৬, ৫:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানের অর্থ কিয়ামত পর্যন্ত প্রকাশ্যে গণনা করতে হবে বলে মন্তব্য করেছেন সমাজসেবক ও শিল্পপতি ফাহিম আল্ চৌধুরী। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে, চুরি করছে।

‎শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজ আদায়ের পর হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‎ফাহিম আল চৌধুরী বলেন, শাহজালালের মাজারে যে দান আসে, সেটি জনগণের টাকা। তাই প্রতিটি টাকার হিসাব প্রকাশ্যে হওয়া উচিত। তাঁর ভাষায়, ‘কিয়ামত পর্যন্ত এই টাকা গণনা হতে হবে, কিয়ামত পর্যন্ত প্রকাশ্যে গণনা করতে হবে।’

‎সম্প্রতি মাজারের দানের অর্থ প্রকাশ্যে গণনা নিয়ে ওঠা আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি মনে করেন এভাবে টাকা গণনা করা সম্ভব নয় বা সময়সাপেক্ষ, তাহলে তারা দায়িত্বে না থাকলেও চলবে। তাঁর দাবি, অনেক মানুষ রয়েছেন যারা এই দায়িত্ব পালন করতে পারবেন। যারা টাকা গণনা করবেন, তাদের শ্রমের সম্মানীও ওই দানের অর্থ থেকেই দেওয়া যেতে পারে।

‎তিনি বলেন, ‘এই টাকাটা যেন লুটপাট না হয়। কেউ যদি বলে তারা কখনো টাকা নেয়নি, তাহলে সরকার তদন্ত করুক। নির্দোষ হলে নির্দোষ, আর নির্দোষ না হলে তারা ক্রিমিনাল।’

‎একপর্যায়ে ফাহিম আল চৌধুরী অভিযোগ করে বলেন, ‘শাহজালালের মাজারে যে টাকা আসে, এটা পাবলিকের টাকা। ৭০০ বছর থেকে ওরা ডাকাতি করতেছে, চুরি করতেছে।’তিনি আরও দাবি করেন, মাজারকে কেন্দ্র করে শত শত পরিবার গড়ে উঠেছে এবং এর পেছনে রাজনৈতিক প্রভাবও রয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১০

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১১

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

১২

আগামীকাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি, নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

১৩

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের অভিযোগ

১৪

দোয়ারাবাজারে নদী ভাঙনে অস্তিত্ব হারাচ্ছে শিমুলতলা কবরস্থান

১৫

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

১৬

খলাছড়া ইউপি তালামীযের উদ্যোগে সিরাত বিষয়ক মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ

১৭

সোনাপুর মাদ্রাসায় বহুতল ভবনের আশ্বাস, জকিগঞ্জে পরিবর্তনের বার্তা মুফতি আবুল হাসান এমপির

১৮

সিলেটে আসছেন রাষ্ট্রপতি, রংমিস্ত্রির তুলির ছোঁয়ায় বদলে যাচ্ছে ডিভাইডারের রূপ

১৯

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।