সবুজ প্রান্ত
১৭ জানুয়ারী ২০১৯, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আল্লামা ফরিদপুরী (রহ.) ছিলেন আমার মুর্শিদ : ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
আল্লামা শামসুল হক ফরিদপুরী (ছদর ছাহেব) রহ.-এর কবর জিয়ারত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও উলামায়ে কেরামকে নিয়ে তিনি কবর জিয়ারত করেন।

শুক্রবার (১১ জানুয়ারী ১৯) গহরডাঙ্গা মাদরাসায় জুমার নামাজ আদায় করেন এবং বাদ জুমা হজরত শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারত করেন। এ সময় তাকে গওহরডাঙ্গা মাদরাসার পরিচালক মুফতি রুহুল আমীন স্বাগত জানান।

কবর জিয়ারত শেষে শেখ আব্দুল্লাহ বলেন, ‘আমি গওহরডাঙ্গা মাদরাসার ছাত্র। হযরত ছদর ছাহেব হুজুরের সাথে আমার সম্পর্ক ছিলো। তিনি ছিলেন আমার মুর্শিদ (আধ্যাত্মিক গুরু)। আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান এবং আলেম উলামাদের দোয়া নিয়ে মন্ত্রনালয়ের কাজ শুরু করতে চাই।’

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন তা আমি দেশের আলেম-উলামা, পীর-মাশায়েখদের সাথে পরামর্শ করে আঞ্জাম দিব। আমি দেশের একটি ঐতিহ্যবাহী মাদরাসার ছাত্র ছিলাম এবং দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করেছি। আমি সকলের সহযোগিতা নিয়েই এই মন্ত্রনালয় পরিচালনা করব।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, গওহরডাঙ্গা মাদরাসার শিক্ষা সচিব মুফতি নুরুল ইসলাম, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার মহাসচিব মাওলানা শামসুল হক প্রমুখ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও সঠিকভাবে লবণ প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

ঈদুল আজহা সামনে: জকিগঞ্জে অবৈধ পশুর বাজার ও সড়ক বিশৃঙ্খলার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি

সিলেটে কিশোরী ধর্ষণ, স্থানীয়দের সহযোগিতায় আটক ২

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্যের মৃত্যু,ঘাতক গ্রেপ্তার

সিলেটে মসজিদে বাবা, ঘরে দেড় বছরের কন্যাসন্তানকে বটি দিয়ে গলা কেটে হত্যা করলেন মা

বোনকে নিয়ে আপত্তিকর প্রস্তাবের জেরে শেরপুরে বন্ধুকে গলা কেটে হত্যা, গ্রেফতার ২

জকিগঞ্জে বিজিবির ব্যতিক্রমধর্মী আয়োজন ফ্রি মেডিকেল ক্যাম্প, এলইডি বাল্ব তৈরির প্রশিক্ষণ ও সীমান্ত সচেতনতা সভা অনুষ্ঠিত

জকিগঞ্জে নজর কাড়ছে ১০ মণের ফ্রিজিয়ান ষাঁড়,দাম হাঁকা হচ্ছে সাড়ে ৩ লাখ

পাকিস্তানকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পাঁচে বাংলাদেশ

টেকনাফের পরেই যেন বড়লেখা সীমান্ত চোরাকারবারিদের নিরাপদ রুটে পরিণত হয়েছে—এমপি মিঠু

১০

৫২ পিস ইয়াবাসহ তাহিরপুরে ৩ চিহ্নিত মাদক কারবারি আটক

১১

ভন্ড ফয়সল কামরান কারাগারে, তবুও থামেনি ‘অনৈতিক কার্যকলাপ’ : পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগে ইউএনও’র কাছে আবেদন

১২

সিলেটে বিএসএফের অহেতুক গুলির পর পাল্টা গুলিতে সীমান্ত শান্ত রাখল বিজিবি

১৩

জকিগঞ্জে ভূমি মেলা-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান

১৪

জকিগঞ্জের মুনশীবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুস সবুরের ইন্তেকাল

১৫

ঝড়ে ভেঙে পড়ল তাহিরপুরের নির্মাণাধীন সেতুর ৫ গার্ডার

১৬

দোয়ারাবাজারে উৎসবমুখর ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

রাগ করলা ট্রেন্ডে বিপদে ফেসবুক,সার্ভার নাকি রাতে চুপচাপ কাঁদে

১৮

কক্সবাজারের আকাশে জিলহজের চাঁদ, বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

১৯

গোয়াইনঘাটে ভারতীয় গরু চোরাচালানের দাপটে লোকসানে দেশীয় খামারিরা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: shabujprantho@gmail.com ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।