দোয়ারাবাজার প্রতিনিধি
১৮ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে উৎসবমুখর ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে আসন্ন পবিত্র ঈদুল আজহা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে এই সমাবোশের আয়োজন করা হয়। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সভায় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

সীমান্তবর্তী অঞ্চলের পশুর হাটগুলোতে বিশেষ নজরদারি বাড়ানোর ওপর সভায় সর্বাধিক জোর দেওয়া হয়েছে, যাতে অবৈধ পথে ভারত থেকে কোনো পশু ও মাদকদ্রব্য দেশের সীমানায় প্রবেশ করতে না পারে। একই সঙ্গে উৎসবকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ, সড়ক-মহাসড়কে যানজট নিরসন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে ঈদ উপলক্ষে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয়, সেজন্য চামড়া সঠিকভাবে ছাড়ানো, যথাযথ উপায়ে সংরক্ষণ এবং পরিবেশসম্মতভাবে বর্জ্য অপসারণের বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেওয়া হয় সভায়। এবার চামড়ার ন্যায্যমূল্য বৃদ্ধির আশ্বাস প্রদানের পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে ক্রয়-বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে চামড়া সংগ্রহকারীদের বিনামূল্যে লবণ সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ঈদগাহসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সরকার নির্ধারিত পশুর হাট ছাড়া অন্য কোথাও হাট না বসানো, হাটে জাল নোট প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সরকার নির্ধারিত হারে হাসিল আদায় এবং দৃশ্যমান স্থানে হাসিলের চার্ট টানানোর বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার ছানা, ওসি (তদন্ত) মোহাম্মদ শামসুদ্দিন, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা মাওলানা জয়নাল আবেদীন এবং মাওলানা জিয়া উদ্দিন। এছাড়া ধর্মীয় ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন মাওলানা ইলিয়াস আলী, মাওলানা মিজানুর রহমান, পান্ডারগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোশাহিদ আলী ও মাওলানা আব্দুল করিম হোসাইন।

প্রস্তুতিমূলক এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহিনুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি বজলুর রহমান, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সুহাগ, আনসার ভিডিপি কর্মকর্তা সঞ্জয় কুমার সিংহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউপি প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় সুধীজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১০

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১১

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১২

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৩

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৪

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৫

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৬

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৮

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৯

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।