সবুজ প্রান্ত
২১ মে ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে নজর কাড়ছে ১০ মণের ফ্রিজিয়ান ষাঁড়,দাম হাঁকা হচ্ছে সাড়ে ৩ লাখ

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জ উপজেলায় নজর কাড়ছে একটি বিশালদেহী ফ্রিজিয়ান জাতের ষাঁড়। বর্তমানে যার ওজন প্রায় ১০ মণ। কালো ও সাদা মিশ্র রঙের এই শান্ত স্বভাবের ষাঁড়টি দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ভিড় করছেন উৎসুক মানুষ।

জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের পুকরা গ্রামে দুই বছরেরও বেশি সময় ধরে নিজ বাড়িতে অত্যন্ত যত্নে ষাঁড়টিকে লালন-পালন করছেন স্থানীয় ইউপি সদস্য ইয়াহিয়া আহমদ। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে, কোনো ক্ষতিকারক ওষুধ ছাড়াই প্রাকৃতিকভাবে বড় করা হয়েছে ষাঁড়টিকে।

খামারির ভাষ্য, দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি এর পরিচর্যাতেও রাখা হচ্ছে বিশেষ গুরুত্ব। প্রতিদিন নিয়ম মেনে তাকে খাওয়ানো হচ্ছে ভুসি, খড় ও কাঁচা ঘাস। দৈহিক গঠন ও ওজনের কারণে শুধু খাবারেই প্রতিদিন খরচ হচ্ছে প্রায় ৫০০ টাকা।

ইয়াহিয়া আহমদ বলেন, “নিজের গাভীর বাচ্চা হওয়ায় একে অত্যন্ত যত্নে বড় করেছি। সম্পূর্ণ ক্ষতিকারক ওষুধমুক্ত ও প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এই ষাঁড়টি ক্রেতাদের পছন্দ হবে বলে আমার বিশ্বাস। বাড়ি এসে দেখেশুনে ন্যায্য দামে ক্রেতারা এটি কিনতে পারবেন। তবে এখানে বিক্রি না হলে শেষ পর্যন্ত হাটে নিয়ে যাব।”

তবে জকিগঞ্জের এই খামারে চমক শুধু এই বিশাল ষাঁড়টিই নয়। বিক্রির উদ্দেশ্যে সেখানে প্রস্তুত করা হয়েছে আরও একটি মাঝারি সাইজের আকর্ষণীয় কালো রঙের ষাঁড়।

আসন্ন কোরবানির ঈদে বাড়ি থেকেই ১০ মণের এই ফ্রিজিয়ান ষাঁড়টির দাম চাওয়া হচ্ছে সাড়ে ৩ লাখ টাকা। খামারির আশা, উপযুক্ত দাম পেলে বাড়ি থেকেই বিক্রি হয়ে যাবে তার যত্নে বড় করা শখের পশুটি। আর তা না হলে শেষ পর্যন্ত জায়গা হবে কোরবানির হাটে।

যোগাযোগ:

আগ্রহী ক্রেতারা বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন — 01719-950822

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।