বড়লেখা প্রতিনিধি
২০ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফের পরেই যেন বড়লেখা সীমান্ত চোরাকারবারিদের নিরাপদ রুটে পরিণত হয়েছে—এমপি মিঠু

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, টেকনাফের পরেই যেন বড়লেখা সীমান্ত উগ্রবাদী জঙ্গি ও চোরাকারবারিদের নিরাপদ রুটে পরিণত হয়েছে। বিজিবি, পুলিশ, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সবাইকে মিলে সীমান্তের সব ধরনের অপরাধ বন্ধ করতে হবে।

আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে বড়লেখা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ কথা বলেন।

অপকর্মকারীদের হুঁশিয়ারি দিয়ে নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, বড়লেখায় বিএনপির কিছু মানুষ সীমান্ত চোরাচালান, মাদক ব্যবসা, থানায় তদবির বাণিজ্যসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে বলে তাঁর কাছে তথ্য আছে। নতুনভাবে আরও কিছু মানুষ এতে যুক্ত হচ্ছে। দলের পরিচয়ে অপকর্মকারীদের সতর্ক করে তিনি বলেন, সবার তালিকা তাঁর কাছে রয়েছে এবং শিগগিরই তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

সভায় সীমান্তে সাম্প্রতিক সময়ে জঙ্গি ও ভারতীয় নাগরিক আটক, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গবাদিপশু, মাদক ও ভারতীয় পণ্যের অবাধ চোরাচালান নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মেজর মাহফুজ আলম, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন এবং বড়লেখা থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, বর্নি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ ও স্থানীয় নেতা ইমরান আহমদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১০

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১১

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১২

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৩

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৪

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৫

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১৬

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

বড়লেখায় জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ, হত্যার অভিযোগ

১৮

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাহিরপুরে বিএনপির দোয়া মাহফিল

১৯

তৃতীয় দফায় শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।