সবুজ প্রান্ত
২২ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোনকে নিয়ে আপত্তিকর প্রস্তাবের জেরে শেরপুরে বন্ধুকে গলা কেটে হত্যা, গ্রেফতার ২

নিজের বোনকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর সম্পর্কের ইঙ্গিত দেওয়ার জেরে বন্ধুকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শেরপুর সদর উপজেলার এই লোমহর্ষক হত্যাকাণ্ডের প্রধান আসামি শুভ ও তার সহযোগী সম্রাটকে গ্রেফতারের পর এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। গত মঙ্গলবার বিকেলে শেরপুর ও জামালপুরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এই দুই অভিযুক্তকে আইনের আওতায় আনে পিবিআই। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এই হত্যাকাণ্ডের নেপথ্যের মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে সংস্থাটি।



হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করে বুধবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে পিবিআই জামালপুরের পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, নিহত আল-আমিনের ডিভোর্সি বোনের সঙ্গে শুভর একটি প্রেমের সম্পর্ক ছিল। এই বিষয়টিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একপর্যায়ে আল-আমিন শুভকে তার বোনের জীবন থেকে সরে আসতে চাপ দেন। এর কিছুদিন পর শুভ একটি মোটরসাইকেলের গ্যারেজ দেওয়ার জন্য আল-আমিনের কাছে এক লাখ টাকা ধার চান। তখন আল-আমিন টাকা দেওয়ার বিপরীতে পাল্টা শুভর নিজের বোনের সঙ্গে আপত্তিকর সম্পর্কের ইঙ্গিত দেন। নিজের বোনের ব্যাপারে এমন আপত্তিকর প্রস্তাব ও ইঙ্গিত শুনে চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন শুভ এবং তিনি আল-আমিনকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করেন। এই কাজ হাসিল করতে শুভ তার সহযোগী সম্রাটকে ১০ হাজার টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ করেন।

পিবিআইয়ের তদন্তে জানা গেছে, পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ১৩ মে দুপুরে আল-আমিনকে একটি মোটরসাইকেলে চড়িয়ে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের নতুন বাগলগড় গ্রামের একটি নির্জন ঘাসক্ষেতে নিয়ে যাওয়া হয়। সেখানে আল-আমিন যখন মোবাইল ফোনে মগ্ন ছিলেন, ঠিক সেই সুযোগে শুভ পেছন থেকে রশি দিয়ে তার গলা পেঁচিয়ে ধরেন। একই সময়ে সম্রাট আল-আমিনকে শক্ত করে চেপে ধরলে তিনি আর নড়াচড়া করতে পারেননি। এরপর একটি ধারালো চাকু দিয়ে তাকে গলা কেটে হত্যা করে মরদেহটি সেখানেই ফেলে রেখে ঘাতকেরা চম্পট দেয়।



এর আগে গত ১৮ মে ওই ঘাসক্ষেত থেকে একটি মাথাবিচ্ছিন্ন অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। বিকৃত হয়ে যাওয়া মরদেহের পাশে পড়ে থাকা পোশাক ও জুতা দেখে নিহতের বাবা সাইফুল ইসলাম নিজের সন্তান আল-আমিনের পরিচয় শনাক্ত করেন। এই ঘটনায় মামলা দায়েরের পর তদন্তভার হাতে নেয় পিবিআই। গ্রেফতারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সেই মোটরসাইকেল ও দড়ি উদ্ধার করা হয়েছে। পরে আদালতে হাজির করা হলে প্রধান অভিযুক্ত শুভ ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এবং মামলার বাকি তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।