নিজস্ব প্রতিবেদক
২১ মে ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে বিজিবির ব্যতিক্রমধর্মী আয়োজন ফ্রি মেডিকেল ক্যাম্প, এলইডি বাল্ব তৈরির প্রশিক্ষণ ও সীমান্ত সচেতনতা সভা অনুষ্ঠিত

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র উদ্যোগে ব্যতিক্রমধর্মী জনসেবামূলক ও সচেতনতামূলক আয়োজন “আলোর পথে” অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে বিনামূল্যে চিকিৎসাসেবা, বেকার যুবকদের আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ এবং সীমান্ত এলাকার সমস্যা-সম্ভাবনা নিয়ে উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে জকিগঞ্জ উপজেলার হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের হলরুমে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯ ব্যাটালিয়নের সহকারি পরিচালক হুমায়ুন করিম পিবিজিএমএস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়ের আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান এবং জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক।

এসময় বক্তব্য রাখেন ইছামতি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল জালাল উদ্দিন, হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আতিউর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সাংবাদিক কেএম মামুন ও মানবাধিকার কর্মী আনোয়ার খান প্রমুখ।

অনুষ্ঠানে বিজিবির উদ্যোগে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এলাকার অসুস্থ ও সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

চিকিৎসাসেবা নিতে আসা মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই এ ধরনের মানবিক উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

এছাড়া “আলোর দিশারী” নামের বিশেষ কর্মসূচির আওতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার বেকার যুবকদের সহজ পদ্ধতিতে এলইডি বাল্ব তৈরির হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। প্রোগ্রাম শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীরা সরাসরি এলইডি বাল্ব তৈরি করে প্রদর্শন করেন।

বিজিবি কর্তৃপক্ষ জানান, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্থানীয় কয়েকটি ব্যাংকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

উন্মুক্ত মতবিনিময় সভায় বক্তারা সীমান্ত এলাকায় নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অতীতে ভারতীয় সন্দেহে বিজিবি কর্তৃক জকিগঞ্জের সুপারির চালান আটকের ঘটনায় স্থানীয় জনগণের মাঝে সৃষ্ট ক্ষোভ প্রশমনে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করেন।

প্রধান অতিথি লে. কর্নেল জুবায়ের আনোয়ার তার বক্তব্যে বলেন, দেশের অন্যান্য সীমান্ত এলাকার তুলনায় জকিগঞ্জ সীমান্ত বর্তমানে মোটামুটি শান্ত ও নিরাপদ রয়েছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র সঙ্গে বিজিবির সুদৃঢ় কূটনৈতিক সম্পর্ক বজায় থাকার বিষয়টিও উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, “প্রিয় বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি। যার যার অবস্থান থেকে আলোকিত মানুষ ও আলোকিত বাংলাদেশ গড়তে কাজ করতে হবে। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষিত ও সচেতন জাতিই পারে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১০

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১১

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১২

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৩

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৪

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৫

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৬

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৭

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৮

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৯

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।