জকিগঞ্জ প্রতিনিধি
২৩ মে ২০২৬, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদুল আজহা সামনে: জকিগঞ্জে অবৈধ পশুর বাজার ও সড়ক বিশৃঙ্খলার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। নির্ধারিত পশুর হাট ছাড়া যত্রতত্র পশু কেনাবেচা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি সড়কে রড, সিমেন্ট ও নির্মাণসামগ্রী লোড-আনলোড করে যানজট সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান।

সভায় ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে নিজ দায়িত্বে অপসারণের আহ্বান জানানো হয়। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এদিকে কোরবানির চামড়া সংরক্ষণ ও চামড়া শিল্প রক্ষায় প্রয়োজনীয় লবণের ব্যবস্থা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে বলে জানানো হয়। একই সঙ্গে চামড়া যেন সঠিকভাবে গরিব ও অসহায় মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সভায় নদীভাঙন পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। পাশাপাশি মাদক, চোরাচালান ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ ও বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টিও সভায় গুরুত্ব পায়। বক্তারা অভিযোগ করেন, অনেক মানুষ মাসের পর মাস ঘুরেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তাকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

সভা শেষে সিলেট বিভাগীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করায় নতুনকুঁড়ি স্পোর্টসের খেলোয়াড়দের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশংসাপত্র প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফখর উদ্দিন, নির্বাচন কর্মকর্তা মৃন্ময় কান্তি দে, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছামাৎ বিউটি আক্তার, খলাছড়া ইউপি চেয়ারম্যান আব্দুল হক, জকিগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হাসান আহমদ, বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, কসকনকপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, উপজেলা জামায়াতের আমির মাওলানা জালাল উদ্দিন ও সেক্রেটারি সারোয়ার হোসেন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শায়খ আব্দুল মুছব্বিল ও সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সেক্রেটারি সাংবাদিক কেএম মামুন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েকসহ বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও জনপ্রতিনিধিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

১০

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১২

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৩

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৪

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১৫

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৬

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৭

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৮

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৯

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।