স্টাফ রিপোর্টার
১৯ মে ২০২৬, ২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে বিএসএফের অহেতুক গুলির পর পাল্টা গুলিতে সীমান্ত শান্ত রাখল বিজিবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অহেতুক গুলি ছোড়ার পরিপ্রেক্ষিতে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল (১৯ মে)সোমবার বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাহিনীর পেশাদার পদক্ষেপের কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে সীমান্ত এলাকা শান্ত ও স্থিতিশীল রয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিজিবি সদর দপ্তর জানায়, সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছে। এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করতে এবং অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন জানান, বিএসএফ বাংলাদেশ সীমান্তে কোনো কারণ ছাড়াই গুলি ছোড়ার পর সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি পাল্টা গুলি ছুড়ে জবাব দিয়েছে। বিষয়টি ইতোমধ্যে বিএসএফকে অবগত করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি বিজিবির পেট্রোল টিমের সংখ্যা বাড়ানো হয়েছে এবং সীমান্ত এলাকার মানুষকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বিজিবি যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও সঠিকভাবে লবণ প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

ঈদুল আজহা সামনে: জকিগঞ্জে অবৈধ পশুর বাজার ও সড়ক বিশৃঙ্খলার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি

সিলেটে কিশোরী ধর্ষণ, স্থানীয়দের সহযোগিতায় আটক ২

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্যের মৃত্যু,ঘাতক গ্রেপ্তার

সিলেটে মসজিদে বাবা, ঘরে দেড় বছরের কন্যাসন্তানকে বটি দিয়ে গলা কেটে হত্যা করলেন মা

বোনকে নিয়ে আপত্তিকর প্রস্তাবের জেরে শেরপুরে বন্ধুকে গলা কেটে হত্যা, গ্রেফতার ২

জকিগঞ্জে বিজিবির ব্যতিক্রমধর্মী আয়োজন ফ্রি মেডিকেল ক্যাম্প, এলইডি বাল্ব তৈরির প্রশিক্ষণ ও সীমান্ত সচেতনতা সভা অনুষ্ঠিত

জকিগঞ্জে নজর কাড়ছে ১০ মণের ফ্রিজিয়ান ষাঁড়,দাম হাঁকা হচ্ছে সাড়ে ৩ লাখ

পাকিস্তানকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পাঁচে বাংলাদেশ

টেকনাফের পরেই যেন বড়লেখা সীমান্ত চোরাকারবারিদের নিরাপদ রুটে পরিণত হয়েছে—এমপি মিঠু

১০

৫২ পিস ইয়াবাসহ তাহিরপুরে ৩ চিহ্নিত মাদক কারবারি আটক

১১

ভন্ড ফয়সল কামরান কারাগারে, তবুও থামেনি ‘অনৈতিক কার্যকলাপ’ : পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগে ইউএনও’র কাছে আবেদন

১২

সিলেটে বিএসএফের অহেতুক গুলির পর পাল্টা গুলিতে সীমান্ত শান্ত রাখল বিজিবি

১৩

জকিগঞ্জে ভূমি মেলা-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান

১৪

জকিগঞ্জের মুনশীবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুস সবুরের ইন্তেকাল

১৫

ঝড়ে ভেঙে পড়ল তাহিরপুরের নির্মাণাধীন সেতুর ৫ গার্ডার

১৬

দোয়ারাবাজারে উৎসবমুখর ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

রাগ করলা ট্রেন্ডে বিপদে ফেসবুক,সার্ভার নাকি রাতে চুপচাপ কাঁদে

১৮

কক্সবাজারের আকাশে জিলহজের চাঁদ, বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

১৯

গোয়াইনঘাটে ভারতীয় গরু চোরাচালানের দাপটে লোকসানে দেশীয় খামারিরা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: shabujprantho@gmail.com ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।