সবুজ প্রান্ত
১৮ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাগ করলা ট্রেন্ডে বিপদে ফেসবুক,সার্ভার নাকি রাতে চুপচাপ কাঁদে

দেশজুড়ে এখন দুই ধরনের মানুষ দেখা যাচ্ছে। একদল রাগ করলা বলে। আরেকদল সারাদিন রাগ করলা শুনে মানসিকভাবে আহত। ফেসবুকে ঢুকলেই এখন মনে হয় কেউ নিউজফিড চালাচ্ছে না বরং পুরো প্ল্যাটফর্মটা কোনো গণক সমিতির অধীনে চলে গেছে।

সকালে ঘুম থেকে উঠে মানুষ আগে দেখত শুভ সকাল। এখন দেখে রাগ করলা। রাতে ঘুমানোর আগে মানুষ আগে গান শুনত। এখন শুনছে কথাটা ঠিক না বেঠিক। ঠিক। রাগ করলা।

বিশেষজ্ঞরা বলছেন দেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি ডায়ালগ এত দ্রুত মানুষের মাথায় ঢুকেছে যে অনেকে নাকি বাস্তব জীবনেও স্বাভাবিকভাবে কথা বলতে ভুলে গেছে। রাজধানীর এক অফিসে বস তার কর্মচারীকে জিজ্ঞেস করেছেন রিপোর্ট কই। কর্মচারী নাকি উত্তরে বলেছে একটু দেরি হইছে রাগ করলা। এরপর থেকে তাকে আর অফিসে দেখা যায়নি।

ফেসবুকের ভেতরের গোপন সূত্র জানিয়েছে সার্ভারগুলোও এখন অতিষ্ঠ। প্রতিদিন কোটি কোটি পোস্টে একই ডায়ালগ দেখে এক সার্ভার নাকি হ্যাং হয়ে শেষবারের মতো লিখেছিল আমি আর পারতেছি না রাগ করলা।

এদিকে মার্ক জাকারবার্গের ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে তিনি নাকি গতকাল রাতে তিন ঘণ্টা ধরে বুঝতে চেষ্টা করেছেন এই রাগ করলা আসলে নতুন কোনো রাজনৈতিক দল নাকি ধর্মীয় সংগঠন। পরে একজন বাংলাদেশি কর্মচারী তাকে পুরো ঘটনা বুঝিয়ে বললে তিনি দীর্ঘশ্বাস ফেলে নাকি বলেন আমি মেটাভার্স বানাইতে চাইলাম আর এরা বানাইল রাগভার্স।

ট্রেন্ডের ভয়াবহতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রেমিক প্রেমিকাদের ঝগড়াতেও নতুন মোড় এসেছে। আগে প্রেমিকা বলত তুমি বদলে গেছো। এখন বলে অনলাইনে ছিলা রিপ্লাই দাও নাই রাগ করলা। ছেলেরা নিরাপত্তার স্বার্থে এখন শুধু একটা উত্তর মুখস্থ রাখছে না না রাগ করি নাই।

গ্রামগঞ্জেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। হাটে গরু বিক্রি করতে গিয়ে এক বিক্রেতা দাম বলেছে এক লাখ। ক্রেতা বলেছে অনেক বেশি। তখন বিক্রেতা শান্তভাবে বলেছে গরুটা দেশি রাগ করলা। পরে দুজনকেই চায়ের দোকানে বসে একই ডায়ালগ বলতে দেখা গেছে।

শিক্ষা প্রতিষ্ঠানেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। এক শিক্ষক পরীক্ষার খাতায় শূন্য দিয়ে লিখেছেন পড়ালেখা করো নাই রাগ করলা। অন্যদিকে এক ছাত্র খাতায় শুধু লিখেছে পাশ করাই দেন স্যার রাগ করলা।

মনোবিজ্ঞানীরা বলছেন মানুষ এখন আর দুঃখ প্রকাশ করে না। সবকিছু মজায় উড়িয়ে দেয়। চাকরি নাই রাগ করলা। টাকা নাই রাগ করলা। বিয়ে হচ্ছে না রাগ করলা। এমনকি মোবাইলে চার্জ নাই তাও রাগ করলা।

তবে জাতির জন্য সবচেয়ে ভয়ংকর খবর এসেছে গতরাতে। জানা গেছে কিছু মানুষ এখন বাস্তব জীবনেও কথা শেষ করার পর অজান্তেই রাগ করলা বলে ফেলছে। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

এতক্ষণ এই প্রতিবেদন পড়ে যদি মনে হয় একটু বেশি হয়ে গেছে…তাহলে শেষ প্রশ্ন—রাগ করলেন?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।