সবুজ প্রান্ত
১০ অগাস্ট ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

এসএসসি ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

এবার সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের মধ্যে ৬০ শতাংশের নিচে পাসের হার রয়েছে তিনটিতে। সিলেটের ৫৮ দশমিক ৩৩ শতাংশের চেয়ে কম পাস করেছে শুধু ময়মনসিংহ বোর্ডে, ৫৭ দশমিক ৩৯ শতাংশ। দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৫০ শতাংশ। জাতীয়ভাবে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

সিলেট বোর্ডের ফলাফলে বিভাগভেদে বড় পার্থক্য দেখা গেছে। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮০ দশমিক ৩২ শতাংশ হলেও মানবিক বিভাগে তা ৪৮ দশমিক ১৬ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬৪ দশমিক ০৩ শতাংশ।

বিজ্ঞান বিভাগে ২০ হাজার ১৫৯ জন শিক্ষার্থী পাস করেছে। এ বিভাগ থেকেই জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬০৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ৩ হাজার ৯৮৩ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন। মানবিক বিভাগে পাস করেছে ২৭ হাজার ৮১৫ জন, জিপিএ-৫ পেয়েছে ১২০ জন।

জেলাভিত্তিক ফলাফলে সুনামগঞ্জ এগিয়ে রয়েছে। এ জেলায় পাসের হার ৬২ দশমিক ৮৮ শতাংশ। সিলেট জেলায় এ হার ৬২ দশমিক ৮০ শতাংশ। মৌলভীবাজারে ৫৫ দশমিক ৯২ শতাংশ এবং হবিগঞ্জে ৫৫ দশমিক ৪০ শতাংশ।

জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় সবচেয়ে এগিয়ে সিলেট জেলা। এ জেলার ২ হাজার ৯১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। মৌলভীবাজারে ৭২৫, হবিগঞ্জে ৬৭৫ এবং সুনামগঞ্জে ৪১৩ জন জিপিএ-৫ পেয়েছে।

এবার সিলেট শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৮৯ হাজার ৭৯ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন। অর্থাৎ ৩৭ হাজার ১২২ জন পরীক্ষার্থী পাস করতে পারেনি। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিল ৩৫ হাজার ৪৩৮ জন এবং ছাত্রী ৫৩ হাজার ৬৪১ জন।

ছাত্রদের পাসের হার ৫৬ দশমিক ১২ শতাংশ এবং ছাত্রীদের ৫৯ দশমিক ৭৮ শতাংশ। মোট জিপিএ-৫ পাওয়া ৩ হাজার ৮৩৬ জনের মধ্যে ছাত্র ১ হাজার ৭৪৫ জন এবং ছাত্রী ২ হাজার ৯১ জন।

এবার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাসের হার নেই। পরীক্ষার সময় শৃঙ্খলা ভঙ্গের কারণে ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

পাসের হার কমে যাওয়ার কারণ নিয়ে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন বলেন, এবার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। তাঁর মতে, এর ফলে শিক্ষার্থীরা নিয়ম মেনে পরীক্ষা দিয়েছে এবং তাদের প্রস্তুতি অনুযায়ী ফলাফল এসেছে।

সোমবার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষার্থীরা যতটুকু পড়াশোনা করেছে, ফলাফলও সে অনুযায়ী হয়েছে বলে তাঁর পর্যবেক্ষণ। তবে এর অর্থ আগের বছরগুলোর পরীক্ষা সঠিকভাবে হয়নি এমনটি তিনি বলতে চান না। তাঁর দাবি, এবার মূল্যায়নে কোনো বৈষম্য হয়নি।

ফলাফলে দেখা যায়, সিলেট বোর্ডে পাসের হার কমার পাশাপাশি জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও কমেছে। বিশেষ করে মানবিক বিভাগের পাসের হার ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। অন্যদিকে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮০ শতাংশের বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

২

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

৩

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

৪

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

৫

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

৬

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

৭

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

৮

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

৯

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১০

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১১

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১২

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৩

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

১৪

আগামীকাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি, নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

১৫

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের অভিযোগ

১৬

দোয়ারাবাজারে নদী ভাঙনে অস্তিত্ব হারাচ্ছে শিমুলতলা কবরস্থান

১৭

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

১৮

খলাছড়া ইউপি তালামীযের উদ্যোগে সিরাত বিষয়ক মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ

১৯

সোনাপুর মাদ্রাসায় বহুতল ভবনের আশ্বাস, জকিগঞ্জে পরিবর্তনের বার্তা মুফতি আবুল হাসান এমপির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।