সিলেট প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

গণপরিবহন ও পরিবহন টার্মিনালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সিলেটে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয় এবং সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল, কদমতলীতে এ সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বাস-মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মোহাম্মদ নরুল ইসলাম এবং সিলেট ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ।

সভায় গণপরিবহন ও পরিবহন টার্মিনালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন, যাত্রী ও পরিবহন শ্রমিকদের জন্য তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং আইন বাস্তবায়নে পরিবহন মালিক-শ্রমিকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গণপরিবহনে ধূমপান বন্ধে সচেতনতা বৃদ্ধি, তামাকজাত দ্রব্যের ব্যবহার ও প্রচার প্রতিরোধ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ অব সোসাইটি (DAS)-এর কোঅর্ডিনেটর মোহাম্মদ মজিবুল হোসেন। তিনি গণপরিবহন ও টার্মিনালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন চ্যালেঞ্জ এবং আইন কার্যকরে পরিবহন খাতের অংশীজনদের করণীয় তুলে ধরেন।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয় ও পরিচালনা করেন DAS-এর প্রজেক্ট ম্যানেজমেন্ট লিড কাজী মোহাম্মদ হাসিবুল হক।

আলোচনা সভায় সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এবং সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, গণপরিবহন সাধারণ মানুষের নিত্যদিনের চলাচলের অন্যতম প্রধান মাধ্যম। তাই বাস, কোচ, মাইক্রোবাস ও টার্মিনালসহ পুরো গণপরিবহন ব্যবস্থাকে কার্যকরভাবে তামাকমুক্ত রাখা জরুরি। এ জন্য পরিবহন মালিক-শ্রমিক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং তামাক নিয়ন্ত্রণে কাজ করা সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং গণপরিবহন ও পরিবহন টার্মিনালকে ধূমপানমুক্ত রাখতে মালিক-শ্রমিকদের সক্রিয় সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (SDS)-এর আয়োজনে অনুষ্ঠিত সভায় ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ অব সোসাইটি (DAS) ও বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) সহযোগিতা করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

আগামীকাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি, নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের অভিযোগ

দোয়ারাবাজারে নদী ভাঙনে অস্তিত্ব হারাচ্ছে শিমুলতলা কবরস্থান

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

খলাছড়া ইউপি তালামীযের উদ্যোগে সিরাত বিষয়ক মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ

সোনাপুর মাদ্রাসায় বহুতল ভবনের আশ্বাস, জকিগঞ্জে পরিবর্তনের বার্তা মুফতি আবুল হাসান এমপির

১০

সিলেটে আসছেন রাষ্ট্রপতি, রংমিস্ত্রির তুলির ছোঁয়ায় বদলে যাচ্ছে ডিভাইডারের রূপ

১১

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১২

জকিগঞ্জ পৌর আল ইসলাহর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত

১৩

বড়লেখায় মামলা প্রত্যাহারের চাপ ও হুমকির অভিযোগ সংবাদ সম্মেলনে আব্দুস সালামের ন্যায়বিচারের দাবি

১৪

সিলেটে আদালত এলাকা থেকে ৭ মামলার আসামি ডাকাত সবুজ গ্রেফতার

১৫

ড্রেজার বসিয়ে বালু তোলায় নদীভাঙন, গোয়াইনঘাটে এলাকাবাসীর মানববন্ধন

১৬

‘আশা ছেড়ে দিয়েছিলেন অনেকে’— সিলেটে হারানো আইফোনসহ ৫২ মোবাইল ফিরে পেয়ে আবেগপ্লুত ভুক্তভোগীরা

১৭

সীমান্ত পেরিয়ে ভারতের কয়লা গুহায় প্রবেশ, মাটি ধসে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৮

দোয়ারাবাজারে জমির সীমানা নির্ধারনকে কেন্দ্র করে চাচা-ভাতিজার সংঘর্ষ  ‎

১৯

সিলেটে ভিসিএমআইএস প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের উদ্বোধন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।