
সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ সীমান্ত উপজেলা তাহিরপুরের নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী। সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে এই নতুন দায়িত্বে পাঠানো হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে এই বদলি ও পদায়নের অফিসিয়াল আদেশটি জারি করা হয়। কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মুজিবুল ইসলাম এতে স্বাক্ষর করেন।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার গত ২ জুলাইয়ের প্রজ্ঞাপন মূলে তাঁকে সিলেট বিভাগে ন্যস্ত করা হয়েছিল। পরবর্তীতে তিনি ইউএনও হিসেবে দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে বিভাগীয় কার্যালয়ে যোগদান করেন। ১৮৫০৯ পরিচিতি নম্বরের এই কর্মকর্তা ১৭ সেপ্টেম্বর অপরাহ্নে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অবমুক্ত হন।
তাহিরপুর উপজেলায় যোগদানের পর তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের পাশাপাশি ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করবেন। এছাড়া জনস্বার্থে জারিকৃত এই আদেশের আওতায় নিজ অধিক্ষেত্রে সরকারি দাবি আইন, ১৯১৩-এর ৩(৩) ধারামতে সার্টিফিকেট অফিসারের ক্ষমতাও ভোগ করবেন তিনি। জনস্বার্থের এই প্রশাসনিক আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।