
সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের ভিঙ্গাইর বাজার (টুকেরবাজার) পরিচালনা কমিটির উদ্যোগে বাজার উন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবী জাহেদ আহমদ ফারহানের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) টুকেরবাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবী ও চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদ আহমদ ফারহান। বাজার পরিচালনা কমিটির সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে সভায় বীরশ্রী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মুরব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহেদ আহমদ ফারহান বীরশ্রী ইউনিয়নের সার্বিক উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরেন। তিনি যোগাযোগব্যবস্থার উন্নয়ন, রাস্তা সংস্কার, কালভার্ট ও ব্রিজ নির্মাণ, নাগরিক সেবা সহজীকরণ, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নসহ যুব ও নারী উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনগণের প্রয়োজন ও মতামতকে গুরুত্ব দিয়ে একটি সুশাসিত ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে হবে।
এ সময় জকিগঞ্জে অনুষ্ঠিত শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে বীরশ্রী ইউনিয়ন দলকে ৫০ হাজার টাকা জরিমানা করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান জাহেদ আহমদ ফারহান। তিনি এটিকে অন্যায় দাবি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বীরশ্রী ইউনিয়নের বাসিন্দাদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন ২নং ওয়ার্ডের রফিক উদ্দিন, ৯নং ওয়ার্ডের আব্দুল মালিক, ১নং ওয়ার্ডের নজরুল ইসলাম ও সঞ্জন বিশ্বাস, ৮নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাক, শিঙ্গাইরকুড়ীর মাওলানা শাহিদুর রহমান চৌধুরী, ৫নং ওয়ার্ডের সাব্বির আহমদ ও কাজী আব্দুল হালিম, ২নং ওয়ার্ডের লায়েক আহমদ ও রুবেল আহমদ, ৬নং ওয়ার্ডের ছালিম আহমদ, মাওলানা আফতাব উদ্দিন নোমানী, আলী আকসার জিহাদী, ৭নং ওয়ার্ডের নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ডের মাওলানা আব্দুল কুদ্দুস চৌধুরী এবং ছানুহর আলী প্রমুখ।
সভায় বীরশ্রী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকদের দাবি, অনুষ্ঠানে প্রায় হাজারখানেক জনতার উপস্থিতি ছিল। পরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদ আহমদ ফারহানকে সংবর্ধনা দেওয়া হয়।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।