শাহ্ মাশুক নাঈম
১৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র সেই ১৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। “ফুলের মত ফুটবো মোরা আলোর ন্যায় ছুটবো,জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে গড়বো”- প্রতিপাদ্যকে সামনে রেখে ‘সাফল্যের অভিযাত্রা’ শিরোনামে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার স্থানীয় নরসিংপুরে প্রতিষ্ঠিত, নরসিংপুর ইউনিয়নে একমাত্র জিপিএ -৫ ( এ-প্লাস) অর্জনকারী প্রতিষ্ঠান আল মদিনা একাডেমি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

একাডেমির রেক্টর রফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘সাফল্যের অভিযাত্রা’ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাজী কনু মিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সপাল রফিজ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে একাডেমির পৃষ্ঠপোষক, আয়ারল্যান্ড প্রবাসি, শিক্ষানুরাগী মো: আব্দুল হক এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানটির সহকারি শিক্ষক হোসেন মিয়া।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের পরিচালক আতাউর রহমান, ব্যাংকার আলাউর রহমান আলাল, কিশোরকন্ঠ পাঠক ফোরাম দোয়ারাবাজার উপজেলা শাখার প্রধান পরিচালক আব্দুল্লাহ আল মারুফ, একাডেমিক ইনচার্জ গোলাম সামদানি সুমন, ট্রেজারার ইয়াকুব আল হাসান।

প্রধান অতিথি রফিজ আলী তার বক্তব্যে বলেন, আল মদিনা একাডেমির গৌরবদীপ্ত পথচলায় এসএসসি ১ম ব্যাচের ফলাফল আমাদের মুখ উজ্জ্বল করেছে। সাফল্যের এ অভিযাত্রা অব্যাহত রাখতে শিক্ষক অভিভাবক ও কর্তৃপক্ষের আরো আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।

বিশেষ অতিথি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, আল মদিনা একাডেমি কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এখান থেকে কেউ আর্থিক ফায়দা গ্রহণ করেন না, এটি একটি শিক্ষা পরিবার। এ প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয় দারুল ইহসান মডেল মাদরাসা। তিনি প্রতিষ্ঠানগুলোর সাফল্যের পেছনে যাদের অবদান রয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আল মদিনা একাডেমি আলো ছড়াবেই, এলাকার সুনাম বয়ে আনবে।

একাডেমির সহকারি শিক্ষক জাকিদুল ইসলাম ও ইমরান হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেনীর শিক্ষার্থী আব্দুল মোহাইমিন, সংগীত পরিবেশন করেন সানজিদা রহমান ও আব্দুল্লাহ মোহাম্মদ মাহদি। আবৃত্তি করেন মায়মুনা আক্তার, সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন গিলমান আহমেদ নাবিল, স্কুলের শিক্ষার্থীদের পক্ষে মাইশা রউফ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়নে আয়ারল্যান্ড প্রবাসি মো: আব্দুল হক, সাবেক শিক্ষার্থী সানোয়ার হোসেন ও সাবেক শিক্ষার্থী মাহবুবুল হক শামীম বিশেষ অবদান রাখায় তাদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

‘সাফল্যের অভিযাত্রা’ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী এবং একমাত্র এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থী মাহজুবা রহমান সামিয়াকে পুরস্কার হিসেবে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করা হয়।

এসময় একাডেমির অন্যান শিক্ষকমন্ডলী,অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে

সিলেট

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১০

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১১

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১২

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৪

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৫

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৬

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৭

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৮

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৯

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।