
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে আকস্মিক বজ্রাঘাতে মো. শিপু মিয়া (৩৫) নামের এক নৌযান শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কয়লা ও চুনাপাথর বহনকারী নৌযানে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন বালু ও নৌযান শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগলি শুল্কস্টেশন থেকে ইঞ্জিনচালিত নৌযানে চুনাপাথর বোঝাই করে ময়মনসিংহের চারঘাটের উদ্দেশে রওনা হয়েছিলেন শিপু মিয়া ও তার প্রতিবেশী ইঞ্জিনচালক মোজ্জামিল হক। পথিমধ্যে মাটিয়ান হাওর এলাকায় পৌঁছালে আবহাওয়ার অবনতি ঘটে এবং বৃষ্টির সঙ্গে হঠাৎ তীব্র বজ্রপাত হয়। এ সময় নৌযানের সুকানির দায়িত্বে থাকা শিপু মিয়া গুরুতর আহত হন।
সহকর্মী মোজাম্মিল হক তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে শ্রমিকের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ জানান, মাটিয়ান হাওরে বজ্রপাতের শিকার হয়ে এক নৌযান শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।