
তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাটা গ্রামের মসজিদ থেকে প্রধান সড়ক পর্যন্ত রাস্তা পাকাকরণ এর অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।
এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আলী হায়দার এর কাছে দির্ঘদিন ধরে বালিয়াঘাটা মসজিদ থেকে প্রধান সড়ক পর্যন্ত,রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে আসছিলেন এলাকার স্থানীয় বাসিন্দারা।
সোমবার (১৪ সেপ্টেম্বর)সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদের অর্থায়নে প্রায় ৭০০ফুট দৈর্ঘ্য ঢালাই রাস্তা এ কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আলী হায়দার।
শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আলী হায়দার বলেন,আমার ইউনিয়নের সাধারণ মানুষের যাতায়াতের কথা বিবেচনা করে দ্রুত এই রাস্তাটির সংস্কার কাজ করা হয়েছে।
তিনি আরো বলেন,আমার ইউনিয়নের যেকোন জায়গায় রাস্তার বেহাল দশা থাকলে আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো আমার ইউনিয়নের পক্ষ থেকে রাস্তাগুলো সঠিকভাবে সংস্কার করে দেওয়ার। আপনারা দোয়া করবেন আমি যেন আমার সকল ইউপি সদস্যদের নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন উপহার দিতে পারি।
ঢালাই কাজের উদ্বোধনে এসময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।