সিলেট প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

সিলেট জোনে ‘গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (VCMIS)’ বিষয়ক দুই দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সিলেট শাহজালাল উপশহরস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যুগ্মসচিব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও পরিচালক, স্থানীয় সরকার (চলতি দায়িত্ব) মোঃ আশরাফুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলার নবাগত স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) মিজ মাহমুদা সুলতানা। উপস্থিত ছিলেন কোর্সের প্রশিক্ষক আশিকুজ্জামান আবীর, লজিস্টিক এসোসিয়েট আশা ইসলাম।

অনুষ্ঠানে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমদ, নজরুল ইসলাম ও গীতা রানী মোদক উপস্থিত ছিলেন।

এই ব্যাচের প্রশিক্ষণে সিলেট জেলার গোয়াইনঘাট, কানাইঘাট ও সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি, ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য সংরক্ষণ ও হালনাগাদসহ গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল করার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প’-এর আওতায় সিলেট জেলায় স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১০

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১১

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১২

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

১৩

আগামীকাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি, নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

১৪

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের অভিযোগ

১৫

দোয়ারাবাজারে নদী ভাঙনে অস্তিত্ব হারাচ্ছে শিমুলতলা কবরস্থান

১৬

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

১৭

খলাছড়া ইউপি তালামীযের উদ্যোগে সিরাত বিষয়ক মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ

১৮

সোনাপুর মাদ্রাসায় বহুতল ভবনের আশ্বাস, জকিগঞ্জে পরিবর্তনের বার্তা মুফতি আবুল হাসান এমপির

১৯

সিলেটে আসছেন রাষ্ট্রপতি, রংমিস্ত্রির তুলির ছোঁয়ায় বদলে যাচ্ছে ডিভাইডারের রূপ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।