
সুনামগঞ্জের যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। রোববার রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসনের রাজস্ব শাখা থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জেলা প্রশাসক ও জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ মিনহাজুর রহমান এতে স্বাক্ষর করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,মহামান্য আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহালে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় কোনো ধরনের বালু উত্তোলনের সুযোগ থাকবে না।
জেলা প্রশাসন জানিয়েছে, নির্দেশ অমান্য করে কেউ বালু উত্তোলন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), পুলিশ প্রশাসন, বিজিবি, সরকারি বিভিন্ন দপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা হয়েছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।