শাহ্ মাশুক নাঈম
২১ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

‘শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আমরা কাজ করি’—এই মূলমন্ত্রকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পন্ন হলো মরহুম আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের প্রথম মেধাবৃত্তি পরীক্ষা। শনিবার (২০ জুন) সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত উপজেলার সুরমা ইউনিয়নের ঐতিহ্যবাহী সমুজ আলী উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্থানীয় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে এই আয়োজন বিশেষ সাড়া ফেলেছে।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রথম বৃত্তিমূলক পরীক্ষায় সুরমা ইউনিয়নের ২০টি প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে মূল্যায়নের ভিত্তিতে কৃতি শিক্ষার্থীদের নগদ অর্থ পুরস্কারসহ মোট ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এ ছাড়া মেধার মূল্যায়ন ও উৎসাহ ধরে রাখতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য প্রতি বছরের ডিসেম্বর মাসে ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও ১ লক্ষ টাকার বিশেষ শিক্ষাবৃত্তির ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষায় অংশ নেওয়া প্রতিটি শিক্ষার্থীকে দেওয়া হয়েছে বিশেষ সনদপত্র (সার্টিফিকেট)।

শনিবার পরীক্ষা চলাকালীন কেন্দ্রটির বিভিন্ন হল পরিদর্শন করেন শিক্ষাবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শক দলে উপস্থিত ছিলেন সমুজ আলী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অসীম মোদক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল আউয়াল, তৌহিদুল ইসলাম, হোসাইন মোহাম্মদ এমরাজ এবং বদিউজ্জামান মুরাদ। এ সময় ফাউন্ডেশনের প্রতিনিধি ও একঝাঁক স্বেচ্ছাসেবক পরীক্ষা নিয়ন্ত্রণের সার্বিক দায়িত্বে নিয়োজিত ছিলেন।

এদিকে প্রত্যন্ত অঞ্চলে এমন ব্যতিক্রমী শিক্ষামূলক আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও বেশি উৎসাহী করে তোলে। ভবিষ্যতে ও যেনো প্রত্যন্ত এই অঞ্চলে মরহুম আব্দুল আজিজ ফাউন্ডেশন কর্তৃক শিক্ষামূলক এরকম প্রতিযোগীতা অব্যাহত রাখার আহবান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১০

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১১

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১২

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

১৩

আগামীকাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি, নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

১৪

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের অভিযোগ

১৫

দোয়ারাবাজারে নদী ভাঙনে অস্তিত্ব হারাচ্ছে শিমুলতলা কবরস্থান

১৬

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

১৭

খলাছড়া ইউপি তালামীযের উদ্যোগে সিরাত বিষয়ক মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ

১৮

সোনাপুর মাদ্রাসায় বহুতল ভবনের আশ্বাস, জকিগঞ্জে পরিবর্তনের বার্তা মুফতি আবুল হাসান এমপির

১৯

সিলেটে আসছেন রাষ্ট্রপতি, রংমিস্ত্রির তুলির ছোঁয়ায় বদলে যাচ্ছে ডিভাইডারের রূপ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।