সবুজ প্রান্ত
১৫ নভেম্বর ২০১৯, ১২:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে তালামীযের মুবারক র‍্যালী

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::

বিশ্বমানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা:) এর আগমন বার্ষিকী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জকিগঞ্জে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে মুবারক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের পতাকাবাহী সংগঠন আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা ও পৌরশাখার ব্যানারে আয়োজিত বৃহস্পতিবার বাদ জোহর আল-ইসলাহ’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মাও. নূরুল ইসলামের দুআর মাধ্যমে শুরু হওয়া র‍্যালীটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা থেকে বের হওয়া এ র‌্যালিতে জকিগঞ্জের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক নবী প্রেমিকের সমাগম ঘটে। সাদা ও সবুজ রঙের পতাকা এবং বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড বহন করে বিভিন্ন বয়সী মানুষেরা যেন মেতে ওঠে এক অনাবিল আনন্দের উৎসবে।

‘তালা’আল বাদরু আলাইনা’, ‘ইয়া নবী সালাম আলাইকা’, ‘শামসুদ্দোহা আস্সালাম’ ইত্যাদি নাশীদের সুর আশিকে রাসূলদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আকাশ-বাতাসে ফুঁটিয়ে তোলে অপরূপ সুরের ব্যাঞ্জনা। হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর দু’আর ফসল ইশকে রাসূলে সিক্ত এ মুবারক কাফেলা জকিগঞ্জের রাস্তায় রাস্তায় প্রদক্ষিণ করে সকলের সামনে তুলে ধরে আল্লাহর রাসূলের আদর্শে উজ্জীবিত শান্তির এক মহান বাণী। 

মোবারক র‍্যালীতে অংশ গ্রহন করেন সিলেট মহানগর আল-ইসলাহ’র সহ-সাধারন সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মাও. আব্দুস সবুর, তালামীযের সাবেক কেন্দ্রীয় নেতা মাও. আব্দুল বাছিত, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সাধারন সম্পাদক মাও. কুতবুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, জেলা তালামীযের সহ-সভাপতি ইসলাম উদ্দীন চৌধুরী, পৌর আল-ইসলাহ’র সাধারন সম্পাদক মাও. মাহমুদুর রহমান চৌধুরী রাইয়ান, সাবেক উপজেলা তালামীয সভাপতি কামাল আহমদ ও আব্দুল মুকিত প্রমুখ।

র‍্যালীটি জকিগঞ্জ বাজারের এম এ হক চত্বরে এসে এক পথসভায় মিলিত হয়। উপজেলা তালামীযের সাধারন সম্পাদক আবু সাঈদ মোঃ আশিকের সঞ্চালনায় সভাপতির বক্তব্য প্রদান করেন জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল মনজুর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলার অর্থ সম্পাদক আবু হেনা ইয়াসিন, লতিফিয়া এতিমখানা ফুলতলীর প্রধান শিক্ষক মাওলানা ফয়সল আহমদ, তালামীযে ইসলামিয়া লতিফিয়া এতিমখানা শাখার সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আল ইসলাহের সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, জকিগঞ্জ পৌর আল-ইসলাহ’র সাবেক সাধারন সম্পাদক মাওলানা সেলিম আহমদ, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র অফিস সম্পাদক মাও.নজমুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক প্রশিক্ষণ সম্পাদক কাওসার বিন নূর, পৌর তালামীযের সভাপতি হোসাইন আহমদ, সহ-সভাপতি জুনেদ আহমদ, জসিম আহমদ, সেক্রেটারি মুবাশ্বির আহমদ মারজান, উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান জাব্বির, প্রচার সম্পাদক আব্দুছ ছামাদ, অর্থ সম্পাদক খলিলুর রহমান সাব্বির, অফিস সম্পাদক সাদিকুর রহমান ও প্রশিক্ষণ সম্পাদক মাহবুব আলম মারুফ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।