সবুজ প্রান্ত
১ নভেম্বর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজকের সম্মাননা, আখিরাতের মুক্তির প্রেরণা – মঞ্জুরুল করিম মহসিন

জুড়ী প্রতিনিধি

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের মুহতারাম সভাপতি মঞ্জুরুল করিম মহসিন বলেছেন, জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত আল্লাহ ও তাঁর প্রিয় রাসূলের সন্তুষ্টি অর্জন। তিনি বলেন, “দুনিয়াবি সফলতা যেমন প্রশংসনীয়, তেমনি আখিরাতের মুক্তি ও জান্নাত অর্জন হলো হাজার গুণ বড় সফলতা। সত্যিকারের মুমিন সেই ব্যক্তি, যিনি মৃত্যুর পরও তার আমল ও খেদমতের মাধ্যমে মানুষকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করায়।”
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় জুড়ী শহরের এম.জেড কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, জুড়ী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আলিম ও এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি মঞ্জুরুল করিম মহসিন এসব কথা বলেন।
উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান শাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক খন্দকার শামিম আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি জামাল আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জিবান আহমদ, জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক এমরান হোসেন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা সাবেক সভাপতি ম. কামরুল ইসলাম, সহ-সভাপতি বেলাল হোসাইন, লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম.এ সামাদ পারভেজ, সহ-প্রচার সম্পাদক মাওঃ সালাউদ্দিন আহমদ, ফেব্রিকন ফ্যাশন জুড়ী শাখার স্বত্বাধিকারী ফয়জুর রহমান, হাজী মাহমুদ আলী দাখিল মাদরাসার সুপার মাওঃ শাহাব উদ্দিন শিহাব, জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওঃ জামাদুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইদুল ইসলাম, সাবেক দায়িত্বশীল আব্দুল্লাহ আল আমিন, স্থানীয় ব্যবসায়ী ও সমাজকর্মীরা।
পরিশেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১০

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১১

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১২

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৩

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৪

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৫

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৬

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৭

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৮

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৯

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।