সবুজ প্রান্ত
১৪ অক্টোবর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষকদের উপর হামলায় তালামীযে ইসলামিয়ার নিন্দা

শিক্ষকদের মর্যাদা রক্ষায় সরকারের প্রতি আহবান

সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের আশ্বাসকৃত ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।
সোমবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন ও সাধারণ সম্পাদক এস. এম. মনোয়ার হোসেন বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা ন্যায্য দাবিতে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলা অত্যন্ত দুঃখজনক। শিক্ষকগণ জাতির আলোকবর্তিকা ও নৈতিক দিশারী। তাঁদের উপর হামলা মানে শিক্ষা, মানবতা ও জাতির ভবিষ্যতের উপর আঘাত।
নেতৃবৃন্দ বলেন, শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। তাঁদের উপর হামলার ঘটনা রাষ্ট্রের নৈতিক কাঠামোকে প্রশ্নবিদ্ধ করে। সরকারের উচিত অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং আহত শিক্ষকদের উপযুক্ত চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা।
তাঁরা আরও বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। এজন্য তালামীযে ইসলামিয়া শিক্ষকদের যেকোনো যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানায় এবং তাঁদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।