সবুজ প্রান্ত
২২ নভেম্বর ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আল্লাহ ও তাঁর রাসূল (সা.)–এর পদাঙ্ক অনুসরণেই চূড়ান্ত সফলতা নিহিত : মনজুরুল করিম মহসিন

রাজনগর প্রতিনিধি 


বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেছেন, “আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ তা’আলা ও তাঁর প্রিয় রাসূল হযরত মুহাম্মদ (সা.)–এর সন্তুষ্টি অর্জন। এজন্য প্রয়োজন উন্নত চরিত্র, বিনয়ী আচরণ এবং মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা।” তিনি বলেন, একজন প্রকৃত তালামীয কর্মী কেবল পাঠ্যজীবনে নয়—সমাজ, দেশ ও দ্বীনের খেদমতে সবসময় আদর্শ ও অনুকরণীয় ভূমিকা রাখতে হবে। যাতে মানুষ তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ রাখে।


“আমরা যেন শুধু সফল ছাত্র নয়, বরং সফল ও আদর্শ মানুষ হতে পারি—এটাই আমাদের প্রধান কর্তব্য,” যোগ করেন তিনি।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় লালাপুর এল.কে.এইচ দাখিল মাদ্রাসার হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া রাজনগর উপজেলা শাখা আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন—

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ কেন্দ্রীয় পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন আলীপুরী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাবেক সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ, আনজুমানে আল-ইসলাহ ইউএসএ সেন্ট্রাল কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি হাফিজ কাওছার আহমদ, আল-ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ আলাউর রহমান টিপু।

প্রধান বক্তা ছিলেন তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জামাল আহমদ। বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা হাফিজ মামুন আহমদ, তালামীযের প্রচার সম্পাদক আলী হোসাইন মিতুল, অফিস সম্পাদক রুমেন আহমদ চৌধুরী।

এছাড়াও বক্তব্য দেন—লতিফিয়া ক্বারী সোসাইটি রাজনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুর রব, আল-ইসলাহ রাজনগর উপজেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ গৌছুজ্জামান, তালামীযের সাবেক সভাপতি মাওলানা কামরুল ইসলাম শাহান, সাহেদ আহমদ, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড রাজনগর সভাপতি হাফিজ শাহ নেওয়াজ আহমদ।

সভাটির সভাপতিত্ব করেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া রাজনগর উপজেলা শাখার সভাপতি শেখ জহিরুল ইসলাম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু সালেহ শিপু ও সাংগঠনিক সম্পাদক শেখ সাইদুল ইসলাম।

পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মুহিবুর রহমান কাওছার, মাওলানা হাসান আহমদ ও ফজলে রাব্বি খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা জুনেদ তরফদার, মাওলানা রমজান আলী, আলী হোসেন, হাফিজ সালমান আহমদ, শায়েখ আহমদ তালুকদার, রাহেল খান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Testing

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।