সবুজ প্রান্ত
২২ জুন ২০২৩, ১০:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথকে সিলেটের প্রথম ফিস্টুলামুক্ত উপজেলা করতে সভা

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::

সিলেটের বিশ্বনাথ উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলা মুক্ত উপজেলা করার লক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব বৈষ্ঞব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর টেকনিক্যাল অফিসার ডা. অনিমেষ বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য্য, গাইনি বিশেষজ্ঞ ডা. অর্পতা ভট্টাচার্য, মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা: হাবিবা বেগম, সিআইপিআরবি জেলা সমন্বয়কারী শারমিন আক্তার, রিনা আক্তার সহ মিডওয়াইফ, সিনিয়র স্টাফ নার্স, স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ উপস্থিতি ছিলেন।

মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রসবজনিত ফিস্টুলা কাযর্ক্রমের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন সিআইপিআরবি’র প্রজনন ও শিশু বিভাগের টিম লিডার ডাঃ আবু সাঈদ মোঃ আব্দুল্লাহ।
সিআইপিআরবি’র প্রকল্প সমন্বয়কারী মোঃ আলতাফুর রহমানের পরিচালনায় সভায় বিশ্বনাথ উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলা মুক্ত করার লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যে উপজেলাকে ফিস্টুলামুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে মাসিক সমন্বয় সভায় প্রসবজনিত ফিস্টুলা বিষয়ে বার্তা প্রদান করা হবে। তাছাড়া, স্বাস্থ্যকর্মীগণ ফিস্টুলা বিষয়ক তথ্য মাসিকভিত্তিতে সংশ্লিষ্ট ফোকাল পয়েন্টে জমা করবেন বলে জানানো হয়েছে। এছাড়া, সভায় ইউনিয়ন ভিত্তিক রোগীর লক্ষ্যমাত্রাও জানানো হয়েছে।
অতিথিরা বক্তব্যে বলেন, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ এর কার্যকর সমন্বয় ও যোগাযোগের মাধ্যমে কাজ করলে, মাঠ পর্যায়ের রোগীগুলোকে সেবার আওতাভূক্ত করা সহজতর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১০

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১১

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১২

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৩

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৪

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৫

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

১৭

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন, অংশ নিলেন অর্ধশতাধিক মুসল্লি

১৮

মানিকপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ

১৯

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।