সবুজ প্রান্ত
১৭ অক্টোবর ২০২৫, ১১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন প্রধান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার

মুরাদ মিয়া, তাহিরপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

পরিদর্শনকালে প্রধান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “নির্বাচন কমিশন জনগণের আস্থা অর্জনে নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই আমরা। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”

এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত নির্বাচন কমিশনার এ কে এম আলী নেওয়াজ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন, সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা।

স্থানীয় পর্যায়ে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান নূরুল ইসলাম, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদ্দাসির আলম সুবল, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহীদ আলী, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লায়েছ মিয়া, সহ-সভাপতি লালু মিয়া, সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১০

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১১

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১২

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৩

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৪

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৫

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

১৭

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন, অংশ নিলেন অর্ধশতাধিক মুসল্লি

১৮

মানিকপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ

১৯

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।