মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

কামরুলের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন

মুরাদ মিয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

‎সুনামগঞ্জ-১ আসনের প্রাথমিক মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা কামরুজ্জামান কামরুলের পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শ্রীপুর বাজারে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

‎দোয়া মাহফিলে কামরুলের অনুসারীরা দেশনেত্রীর দ্রুত আরোগ্য, নেক হায়াতের পাশাপাশি দেশের শান্তি, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের মুক্তির জন্য বিশেষ মোনাজাত করেন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল মিয়া। উপস্থিত ছিলেন শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদল নেতা কবির আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সজল, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি আসকর আলী, সাবেক ইউপি সদস্য কনকন তালুকদার, বিএনপি নেতা সোহেল মিয়া, ছাত্রদল নেতা খলিল তালুকদার, জাহাঙ্গীর তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

‎এ ছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।