সবুজ প্রান্ত
১৪ নভেম্বর ২০২৫, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমার দীর্ঘ বিশ্বাস দল আমাকে পুনর্মূল্যায়নের সুযোগ দেবে : মনোনয়ন বঞ্চিত কামরুল

মুরাদ মিয়া, তাহিরপুর, সুনামগঞ্জ

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা জানাতে এসেছি, ধানের শীষের কথা বলতে এসেছি। দল আমাকে প্রাথমিক মনোনয়ন থেকে বঞ্চিত করেছে, তবে আমি আশাবাদী বর্তমান সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দল আমাকে পুনর্মূল্যায়নের সুযোগ দেবে।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা’ বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত এক উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শ্রীপুর বাজার এলাকায় এ উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।

৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে এবং ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদ ও আসগর আলীর যৌথ সঞ্চালনায় সভা পরিচালিত হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বালিজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য চাঁন মিয়া মাস্টার, বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম ও উপজেলা ছাত্রদল সভাপতি আবুল হাসান রাসেল।

উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, সাবেক তাহিরপুর উপজেলা বিএনপি সহ-সভাপতি ও শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য শামছু মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য নাসরুম মিয়া, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি হামিদুল ইসলাম, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির নেতা রেজাউল করিম, ইউনিয়ন যুবদল নেতা কবির আহমদসহ শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১০

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১১

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১২

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৩

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৪

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৫

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

১৭

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন, অংশ নিলেন অর্ধশতাধিক মুসল্লি

১৮

মানিকপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ

১৯

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।