সবুজ প্রান্ত
১১ নভেম্বর ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উচ্চ আদালতের মামলার চাপ কমাতে গ্রাম আদালত কার্যকর ভূমিকা রাখছে — জেলা প্রশাসক ইসরাইল হোসেন


মৌলভীবাজার প্রতিনিধি 

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, “দেশের উচ্চ আদালতে মামলার চাপ কমানোর লক্ষ্যে এবং দরিদ্র জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথ সহজ ও দ্রুত করার উদ্দেশ্যে স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত গ্রাম আদালত প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইউনিয়ন পরিষদ পর্যায়ে অল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যম হিসেবে গ্রাম আদালত এখন জনগণের আস্থার প্রতীক হয়ে উঠছে।” মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে জেলা পর্যায়ের অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, মৌলভীবাজারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোসা. শাহীনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইসরাইল হোসেন।

সভায় এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৫ সময়কালের গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি, মাঠপর্যায়ের চ্যালেঞ্জ, অর্জন, সুপারিশ এবং আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


সভাপতির বক্তব্যে মোসা. শাহীনা আক্তার বলেন, “এখনও অনেক মানুষ গ্রাম আদালতের সুফল সম্পর্কে জানেন না। আমাদের সকলকে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে, যাতে সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ন্যায়বিচার পেতে পারেন। এতে উচ্চ আদালতের মামলার চাপও কমবে।”

তিনি উপজেলা নির্বাহী অফিসারদের গ্রাম আদালতের মামলা ও নথি ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়ার নির্দেশনা দেন।

বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ ও দ্রুত করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম চলছে। এ প্রকল্পের মূল লক্ষ্য হলো ইউনিয়ন পরিষদ পর্যায়ে সহজে, কম খরচে, দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তি করা এবং তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের ন্যায়বিচার পাওয়ার সক্ষমতা বৃদ্ধি করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১০

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১১

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১২

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৩

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৪

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৫

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

১৭

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন, অংশ নিলেন অর্ধশতাধিক মুসল্লি

১৮

মানিকপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ

১৯

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।