সবুজ প্রান্ত
১৮ নভেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনোহরগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি 


গ্রাম আদালত কার্যক্রমের সার্বিক অগ্রগতি উপস্থাপন, মাঠপর্যায়ের চ্যালেঞ্জ চিহ্নিতকরণ ও করণীয় নির্ধারণ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


সভার সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমদ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব গাজালা পারভীন রুহি। সভায় উপজেলার সব ইউনিয়নের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন।

সভায় গ্রাম আদালতের চলমান কার্যক্রমের অগ্রগতি, মামলা গ্রহণ–শুনানি–নিষ্পত্তির বর্তমান অবস্থা, মাঠপর্যায়ে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জনগণের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্পব্যয়ে বিচারসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ এবং মনিটরিং কার্যক্রম আরও জোরদারের সুপারিশ উপস্থাপন করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন— “গ্রাম আদালত হলো স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্পব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এর কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে মাঠপর্যায়ের সমন্বয়, দায়িত্বশীলতা ও নিয়মিত তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি গ্রাম আদালত কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জের সহিংসতার ঘটনায় উদ্বেগ, সব পক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জমিয়তের

সাংবাদিক কাজি রেজাউল করিম রেজার বড় ভাই কাজি ফরহাদ মিয়া-স্বাধীনের দাফন সম্পন্ন

দোয়ারাবাজারে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

শাহপরাণে র‌্যাবের অভিযানে ৮৮২ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ২

এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির মৌখিক পরীক্ষা স্থগিত

দেশীয় অস্ত্র নিয়ে হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলা,আহত অন্তত ১৫ জন

যুগান্তরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

কাতার সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবারকে জমিয়ত সভাপতির আর্থিক সহায়তা

জিসানের শেষ মুহূর্তের গোলে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম শিরোপা সিলেটের

১০

বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

১১

পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

১২

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

১৩

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

১৪

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

১৫

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

১৬

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

১৭

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

১৮

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

১৯

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।