সবুজ প্রান্ত
১১ নভেম্বর ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের শীষের জয়ের লক্ষ্যে আনিসুল হকের উঠান বৈঠক

মুরাদ মিয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক বলেছেন,

“দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে প্রণীত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবের মূল লক্ষ্য মানুষের জীবনমানের নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার মানোন্নয়ন এবং নারী সমাজের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা।”

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে হাওরাঞ্চলের নারীদের জন্য বিশেষ কর্মসংস্থান প্রকল্প গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে।

আনিসুল হক আরও বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নারীরা শুধু ভোটার নন, পরিবর্তনের শক্তি। তাই ঘরে ঘরে নারী ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই।”

মঙ্গলবার (১১ নভেম্বর) দিনব্যাপী উপজেলার উত্তর শ্রীপুর ও উত্তর বড়দল ইউনিয়নের বিভিন্ন গ্রামে নারী ভোটারদের নিয়ে একাধিক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই প্রার্থী অভিযোগ করে বলেন, “হাওরাঞ্চল আজও উন্নয়ন থেকে বঞ্চিত। বছরের অর্ধেক সময় পানিতে ডুবে থাকা মানুষের জীবনযাত্রা নিয়ে কেউ ভাবে না। আমরা ক্ষমতায় গেলে হাওরকেন্দ্রিক বিশেষ উন্নয়ন বোর্ড গঠন করে কৃষি, মৎস্য ও পর্যটন খাতকে আধুনিকায়ন করব।”

তিনি আরও বলেন, “দু-একটি দল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। তারা জানে না, বিএনপির সঙ্গে নির্বাচনে গেলে বিজয়ী হওয়া তো দূরের কথা, ভোটের মাঠেও তারা টিকতে পারবে না। কারণ, বিএনপি জনগণের দল জনবান্ধব দল। জনগণই আমাদের মূল শক্তি। ইনশাআল্লাহ, জনগণের ভোটের মাধ্যমেই বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে।”

সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১০

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১১

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১২

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৩

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৪

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৫

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

১৭

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন, অংশ নিলেন অর্ধশতাধিক মুসল্লি

১৮

মানিকপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ

১৯

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।