সবুজ প্রান্ত
১৬ নভেম্বর ২০২৫, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে হাওরপাড়ের মানুষের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : আনিসুল হক

 মুরাদ মিয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

‎সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জের নয়, বরং দেশের ঐতিহ্য ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক জীববৈচিত্র্যের ভাণ্ডার। পরিবেশ, মানুষের জীবন-জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গে এই হাওর গভীরভাবে জড়িত। বিএনপি ক্ষমতায় গেলে হাওরকে কেন্দ্র করে একটি টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।

‎রবিবার (১৬ নভেম্বর) বিকেলে তাহিরপুরের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে টাঙ্গুয়ার হাওরপাড়ের লামাগাঁও বাজারে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি টাঙ্গুয়ার হাওরের হারানো প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

‎আনিসুল হক অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনা, অনিয়ন্ত্রিত দখল, বাণিজ্যিক স্বার্থে পানি ও পাখির আবাস ধ্বংস এবং অবৈধ কাঠ ও মাছের বাণিজ্যের কারণে টাঙ্গুয়ার হাওর বিপর্যয়ের মুখে পড়েছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে হাওরপাড়ের মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে হাওর ব্যবস্থাপনা স্বচ্ছ করা হবে এবং কোনো দখল বা লুটপাট সহ্য করা হবে না।

‎তিনি আরও বলেন, “হাওরবাসীর কৃষি, মৎস্য, পর্যটন ও জীববৈচিত্র্য সবকিছুর সঙ্গেই মানুষের বেঁচে থাকা জড়িত। এ কারণে বাঁধ ব্যবস্থাপনা সংস্কার, আগাম বন্যা মোকাবেলায় বৈজ্ঞানিক অ্যালার্ট সিস্টেম চালু এবং কৃষকদের ক্ষতি হলে দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।

‎হাওরপাড়ের মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, প্রয়োজনীয় পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা নিশ্চিত করা হবে।

‎ওয়ার্ড বিএনপির আহবায়ক গুলেনুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় বিভিন্ন হাওরগ্রামের শত শত মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১০

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১১

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১২

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৩

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১৪

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১৫

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৬

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৭

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৮

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৯

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।