সবুজ প্রান্ত
৯ নভেম্বর ২০২৫, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কানাইঘাটে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

 

সিলেটের কানাইঘাটে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুল হান্নান হানাই (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার ( ৯ নভেম্বর) ভোরে  উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বাখালছড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাশ্ববর্তী ডাউকেরগুল গ্রামের ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিনসহ ৭-৮ জন লোক বাখালছড়ার নিজ বাড়িতে হামলা চালায় হান্নানের ওপর। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করলে গুরুতর জখম হন তিনি। পরে স্বজনরা কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার অভিযোগ করেছে, সম্প্রতি প্রবাসে ছেলেকে পাঠানোর জন্য হান্নান জমি বিক্রি করে ঘরে ১০ লাখ টাকা রেখেছিলেন। সেই টাকা লুটের উদ্দেশ্যেই ফারুক ও মঈন নেতৃত্বে হামলাকারীরা তাকে হত্যা করে অর্থ নিয়ে যায় বলে পরিবারের দাবি।
তবে স্থানীয়দের একটি অংশ বলছে, বছরখানেক আগে জমি নিয়ে বিরোধের জের ধরে ফারুক আহমদের সঙ্গে হান্নানের সংঘর্ষ হয়, এ ঘটনা ফারুক আহত হন। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের প্রতিশোধেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
স্থানীরা জানান, একাধিক ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ফারুক ও মঈন প্রায় ২৫ বছর কারাভোগের পর তিন বছর আগে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসে। এরপর থেকে তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।
কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বলেন, “হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১০

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১১

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১২

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৩

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৪

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৫

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৬

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৭

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৮

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।