সবুজ প্রান্ত
২০ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি 

জেলা প্রশাসন, কুমিল্লার আয়োজনে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা আজ বুধবার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ এক মাসব্যাপী গ্রাম আদালত সক্রিয়করণ কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মশালা আয়োজন করা হয়, যা ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া বিভিন্ন প্রশিক্ষণ ও সমন্বয় কর্মসূচির সমাপ্তি টেনে দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুঃ রেজা হাসান। সভাপতিত্ব করেন মোঃ মেহেদী মাহমুদ আকন্দ, উপপরিচালক (স্থানীয় সরকার), কুমিল্লা।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের কুমিল্লা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার আমিনুর রহমান ও ইকবাল হোসেন বলেন, চেয়ারম্যান ও সদস্যদের প্রশিক্ষণ, ডিএমআইই প্রশিক্ষণ, বিভিন্ন ত্রৈমাসিক ও অর্ধ-বার্ষিক সমন্বয় সভা এবং সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। এসব কার্যক্রম গ্রামীণ বিচারব্যবস্থাকে জনবান্ধব ও জেন্ডার সংবেদনশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

কর্মশালায় কুমিল্লা জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি, যা এই প্রকল্পের মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে।

অনুষ্ঠানের শেষে স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জের সহিংসতার ঘটনায় উদ্বেগ, সব পক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জমিয়তের

সাংবাদিক কাজি রেজাউল করিম রেজার বড় ভাই কাজি ফরহাদ মিয়া-স্বাধীনের দাফন সম্পন্ন

দোয়ারাবাজারে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

শাহপরাণে র‌্যাবের অভিযানে ৮৮২ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ২

এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির মৌখিক পরীক্ষা স্থগিত

দেশীয় অস্ত্র নিয়ে হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলা,আহত অন্তত ১৫ জন

যুগান্তরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

কাতার সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবারকে জমিয়ত সভাপতির আর্থিক সহায়তা

জিসানের শেষ মুহূর্তের গোলে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম শিরোপা সিলেটের

১০

বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

১১

পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

১২

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

১৩

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

১৪

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

১৫

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

১৬

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

১৭

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

১৮

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

১৯

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।