
সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাংবাদিক কাজি রেজাউল করিম রেজার বড় ভাই কাজি ফরহাদ মিয়া-স্বাধীন (৫৪)-এর দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুর সোয়া ২টায় দোয়ারাবাজার উপজেলার প্রতাপপুর শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তাঁর বড় ছেলে কাজী ইমদাদ সিদ্দিকী। পরে প্রতাপপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হালিম মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজার আগে আয়োজিত স্মৃতিচারণ অনুষ্ঠানে মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মামুনুর রশিদ, এইচ এম আব্দুল বাছিত, মাওলানা ফেরদৌস আহমদ, সফিকুল ইসলাম তালুকদার বাবুল, কাজি সাইফুল ইসলাম শামীম, মুফতি আব্দুস সালাম এবং পরিবারের পক্ষে সাংবাদিক কাজি রেজাউল করিম রেজা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলশিক্ষক মাওলানা জাকির হোসেন।
জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, আত্মীয়স্বজন ও বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
উল্লেখ্য, কাজি ফরহাদ মিয়া-স্বাধীন বুধবার ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, এক নাতনি, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।