সবুজ প্রান্ত প্রতিবেদক
২৯ জুলাই ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জের সহিংসতার ঘটনায় উদ্বেগ, সব পক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জমিয়তের

হবিগঞ্জে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে সব পক্ষকে দায়িত্বশীল, সংযমী ও শান্তিপূর্ণ আচরণ করার আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

বিবৃতিতে তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তার সঙ্গে অসহিষ্ণু রাজনৈতিক আচরণ কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত না হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে না এবং কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনও সম্ভব হবে না।

জমিয়ত নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত উসকানিমূলক ও অসৌজন্যমূলক আচরণ পরিহার করা। একই সঙ্গে সব পক্ষকে সহিংস প্রতিক্রিয়া থেকে বিরত থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তারা আরও বলেন, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে বিশেষ করে ক্ষমতাসীনদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, যাতে কোনো সুযোগসন্ধানী গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে।

বিবৃতিতে প্রশাসনের প্রতিও আহ্বান জানিয়ে বলা হয়, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে আরও সতর্ক ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। কোথাও উত্তেজনা বা বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিলে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যথায় সংঘাত ও আইন-শৃঙ্খলার অবনতির দায় এড়ানো কঠিন হবে।

বিবৃতির শেষে জমিয়তের নেতারা সব রাজনৈতিক পক্ষকে সংযম ও শান্তি বজায় রাখার আহ্বান জানান এবং হবিগঞ্জের ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।