সবুজ প্রান্ত
১২ অক্টোবর ২০২৫, ৪:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক সপ্তাহের আল্টিমেটাম: কুমিল্লা বিভাগ না হলে কঠোর কর্মসূচি


কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ ঘোষণা না করলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন। তিনি বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করা হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে কুমিল্লা জেলা কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিভাগ ঘোষণার দাবিতে আয়োজিত এই সমাবেশে একাত্মতা প্রকাশ করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান আমির।

সমাবেশে ইউসুফ মোল্লা টিপু কুমিল্লাকে বিভাগ ঘোষণার পক্ষে ঐতিহাসিক যুক্তি তুলে ধরে বলেন, “প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। ত্রিপুরার রাজধানীও ছিল কুমিল্লা। ষোড়শ শতকে এখানে যে প্রাচীন বিশ্ববিদ্যালয় ছিল, তা বর্তমানে শালবন বিহার নামে পরিচিত। প্রাচীন এই অঞ্চলের গৌরব রক্ষায় কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা সময়ের দাবি।”

আমিনুর রশিদ ইয়াছিন তাঁর বক্তব্যে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কুমিল্লাবাসীর ন্যায্য দাবিকে অবহেলা করা যাবে না। জনগণের প্রাণের দাবিকে উপেক্ষা করা হলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে মহাসড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”

তিনি আরও বলেন, “আমাদের আন্দোলন কোনো ধ্বংসাত্মক কর্মসূচি নয়, এটি হবে ন্যায্য অধিকার আদায়ের শান্তিপূর্ণ গণআন্দোলন।”

উল্লেখ্য, কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। সম্প্রতি বিষয়টি পুনরায় জোরালো হয়ে উঠেছে এবং বিভিন্ন মহল থেকে এ দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতার সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবারকে জমিয়ত সভাপতির আর্থিক সহায়তা

জিসানের শেষ মুহূর্তের গোলে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম শিরোপা সিলেটের

বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

১০

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

১১

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

১২

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

১৩

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

১৪

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১৫

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১৬

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১৭

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৯

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।