মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে আলমখালী বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি পেরিয়ে গেছে। এরপর কেটে গেছে অতিরিক্ত তিন সপ্তাহ। তবে এখনও মাটিয়ান হাওরের আলমখালি ক্লোজারে কাজ হয়েছে ৫০ ভাগ।

‎প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে মাটিয়ান হাওরের আলমখালি ক্লোজার বাঁধে কৃষকদের প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন,আলমখালি ক্লোজার বাঁধ,জামলাবাজ নদীর বাঁধ ও ধরুন্দ বাঁধের নির্মাণ কাজে সীমাহীন অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এ সময়ে সবগুলো বাঁধ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। কিন্তু বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র। ৩টি বাধের উচ্চতা বিগত বছরের চাইতে ৩ফুট কম রয়েছে। কোন ধরনের দুর্মুজ করা হয়নি। বাঁধের স্লোপ একেবারেই নেই। তাছাড়া ধরুন্দ বাঁধটিতে পুরাতন বস্তি মাটি আচর দিয়ে কাজ কাজ করা হচ্ছে। নদীর পানি সামান্য বৃদ্ধি পেলেই বাঁকগুলো ভেঙ্গে মাটিয়ান হাওরের সমুদয় ফসল বিনষ্ট হয়ে যাবে।

‎মাববন্ধনে মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, মাটিয়ান হাওরের ঝুঁকিপূর্ণ আলম খালি ক্লোজার বাঁধটি মাটির কাজ এখনও শেষ হয়নি। বাঁধে বাঁশ, বস্তা ও জিওব্যাগের কাজ নিয়ে বার বার অনুরোধ করার পরও পাউবোর কর্মকর্তারা কোনো গুরুত্ব দেননি। বাঁধের উচ্চতা বৃদ্ধি ও স্লোপে মাটি ফেলতে হবে। হাওরের সাইটে অবশ্যই বাঁশের প্যালাসাইটিং করতে হবে। নদীর দিকে জিওটেক্স বস্তা দিতে হবে জরুরি ভিত্তিতে।

‎অপরদিকে জামলাবাজ নদী বাঁধের বিষয়ে তিনি জানান, নদীর বাঁধে পেটিবাঁধ দিতে হবে। বাঁধের পেছনে বাঁশের প্যালাসাইটিং এবং বাঁধের সামনে বাধ্যতামূলক জিওট্যাক্স/বস্তা জরুরি ভিত্তিতে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করতে হবে। ধরুন্দ বাঁধে নামমাত্র মাটি ফেলে আস্তরণ দেওয়া হয়েছে। বাঁধ বিগত বছরের চেয়ে অনেক নিচু রয়েছে। নিচু স্থানগুলোতে উচ্চতা বাড়াতে হবে।

‎ এ ছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর বাচাও আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার সভাপতি মুছায়েল আহমদ,উপজেলা কৃষকদলের সভাপতি লুৎফুর রহমান,কৃষক প্রতিনিধি শফিকুল ইসলাম, মাসুম আহমদ,মালু মিয়া,সুহেল আহমদ প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১০

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১১

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১২

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৩

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৪

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৫

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৬

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

১৭

আগামীকাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি, নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

১৮

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের অভিযোগ

১৯

দোয়ারাবাজারে নদী ভাঙনে অস্তিত্ব হারাচ্ছে শিমুলতলা কবরস্থান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।