মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি
২ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক টিভিতে ব্যবসায়ীদের হয়রানি ও দক্ষিণ বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বড়ছড়া কয়লা আমদানিকারক সমিতির সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী হাজি মোঃ সবুজ আলমের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে ব্যবসায়ী ও শ্রমিকদের মানববন্ধন কমসূচী পালিত হয়েছে।

‎মঙ্গলবার ৩০ জুন বিকেল সাড়ে ৫ টায় বড়ছড়া ডিপো এলাকায় ব্যবসায়ী ও শ্রমিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে স্থানীয় শ্রমিক ও ব্যবসায়ীদের বক্তব্যে বলেন, একটি কু-চক্রী মহলের প্ররোচণায় কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক টিভিতে(সাবেক)দক্ষিণ বড়দল ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ সবুজ আলমের

‎বিরুদ্ধে অপপ্রচার এবং শ্রমিক-ব্যবসায়ীদের উদ্দেশ্যমূলক হয়রানি করা হচ্ছে। ঐ কু-চক্রী মহল নিজেরাই ইজারাবিহীন শান্তিপুর বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আমতৈল গ্রামের সামন দিয়ে পুরানঘাটের ব্রীজের নদীর নিচ হয়ে একতা বাজারের সামন দিয়ে গাজিপুরের কাস্তাল,কামারকান্দি,আমবাড়ি সহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করছে। এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো সবুজ আলমের নির্বাচনী ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য গাজীপুরের একজন পেশাদার ব্যবসায়ির বালুভর্তি নৌকার ছবির সাথে চেয়ারম্যান সবুজ আলমের ছবি সংযুক্ত করে ব্যাপক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। হলহলিয়া গ্রামের নদী তীরবর্তী বিভিন্ন স্থানে শান্তিপুরের অবৈধ বালু স্তুপ করে রাখা হয়েছে। অবৈধ বালু জব্দ সহ আমরা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার আশুদৃষ্টি কামনা করছি। পাশাপাশি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঐ কু-চক্রী মহলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাই।

‎শ্রমিক,ব্যবসায়ীদের অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,সিরাজ মিয়া,নেকবর মিয়া,নবাব মিয়া,আব্দুল কদ্দুস,মোকলেছ মিয়া,মিলন মিয়া,আজম মিয়া,নান্দু মিয়া।

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন,শ্রমিক ইব্রাহিম মিয়া,নুরু মিয়া,এনামুল হক,আলমগীর,শুক্রর আলী,জীবন আহমেদ,রফিকুল ইসলাম,রাজু মিয়া,রয়েল মিয়া,রতন মিয়া,আরিফুল মিয়া প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালুটিকরে গ্যাস সংকট, ভোগান্তিতে চালক-যাত্রীরা

অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, চালকের আসনে বাংলাদেশ

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় ঢুকে জরিমানা গুনলেন ৮ ট্রলারচালক

লোডশেডিং কমাতে ‘দিন গোনা’ ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

জকিগঞ্জে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান

সিলেটে বাসার দরজার নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত, ভেতরে মিলল তিনজনের মরদেহ

খাসিয়ামারা নদীতে বালু উত্তোলন নিয়ে ‘বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদ

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

১০

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

১১

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

১২

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

১৩

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

১৪

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

১৬

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১৭

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৮

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১৯

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।