সবুজ প্রান্ত প্রতিবেদক
২৬ জুন ২০২৬, ১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

সুনামগঞ্জ-২ আসনের সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য ও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা এবং হত্যা চেষ্টা মামলার রায়ে সাবেক ছাত্র জমিয়ত নেতা হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় ঘোষণা করেন। একই মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর এবং জাতীয় সংসদের বর্তমান হুইপ জি কে গউছসহ মোট ৯ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আদালতের এই রায় ঘোষণার পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফের বিরুদ্ধে প্রদত্ত মৃত্যুদণ্ডের আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।

বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি উল্লেখ করেন, ছাত্র জমিয়ত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ নাঈম দীর্ঘ প্রায় ২০ বছর কারাভোগের পর মাত্র এক মাস আগে জামিনে মুক্তি পেয়েছিলেন। একই মামলায় তাঁর চেয়ে অন্য গুরুত্বপূর্ণ আসামিরা বেকসুর খালাস পেলেও শুধু হাফেজ নাঈমকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক বৈষম্য ও ন্যায়বিচার নিয়ে গভীর প্রশ্নের সৃষ্টি করেছে।

দীর্ঘ দুই দশক বন্দি থাকার পর একজন ব্যক্তিকে এভাবে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বলে বিবৃতিতে মন্তব্য করা হয়। ছাত্র জমিয়তের পক্ষ থেকে এই রায় পুনর্বিবেচনার দাবি জানিয়ে আশা প্রকাশ করা হয়েছে যে, উচ্চতর আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। একই সাথে অবিলম্বে এই রায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ, নিরপেক্ষ বিচার নিশ্চিতকরণ এবং হাফেজ নাঈমের প্রতি সুবিচার প্রতিষ্ঠার জোর আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।