সবুজ প্রান্ত অনলাইন
২২ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে নদীতে খেয়া নৌকা ডুবে প্রাণ গেল শিশু সুফিয়ার

ঈদের আনন্দ ভাগ করে নিতে নানা বাড়ি যাওয়ার পরিকল্পনা ছিল ১০ বছর বয়সী শিশু সুফিয়া বেগমের। কিন্তু নাড়ির টানে বাড়ি ফেরার সেই যাত্রা অকালেই শেষ হলো যাদুকাটা নদীর অতল গভীরে। শনিবার (২১ মার্চ) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি খেয়া নৌকা ডুবে গেলে সাঁতার না জানা সুফিয়া প্রাণ হারায়। বাদাঘাট ইউনিয়নের শাহীনাবাদ গ্রামের সতু মিয়ার মেয়ে সুফিয়ার এমন মর্মান্তিক মৃত্যুতে ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে তার পরিবার ও স্বজনদের মাঝে।

‎ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন দুপুর থেকেই তাহিরপুরের শিমুল বাগান ও বারেক টিলা এলাকায় পর্যটকদের ব্যাপক ভিড় ছিল। বিকেলে যাদুকাটা নদীর পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ের ঘাগটিয়া ঘাটে যাওয়ার উদ্দেশ্যে নৌকাটিতে গাদাগাদি করে ওঠেন অসংখ্য যাত্রী। মাঝ নদীতে পৌঁছানোর পরপরই অতিরিক্ত ওজনের ভারে নৌকাটি ভারসাম্য হারিয়ে তলিয়ে যেতে শুরু করে। নৌকার অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে ফিরতে পারলেও সুফিয়া বাঁচতে পারেনি। নদীর পানিতে তলিয়ে যাওয়া শিশুটিকে পরে স্থানীয়রা উদ্ধার করলেও ততক্ষণে তার নিথর দেহ নিস্তেজ হয়ে পড়েছ।

‎ঘাগটিয়া গ্রামের বাসিন্দা সাহাজুল ইসলাম জানান, ঈদের দিন হওয়ায় খেয়া ঘাটে যাত্রীদের প্রচণ্ড চাপ ছিল। অতিরিক্ত যাত্রী নৌকায় ওঠায় মাঝ নদীতে বিপত্তি ঘটে। তবে নদীর পানি কম থাকায় ও স্রোত না থাকায় বড় ধরনের ট্র্যাজেডি থেকে রক্ষা পেয়েছেন অন্যান্য যাত্রীরা; নয়তো মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হতে পারত। এদিকে খেয়া নৌকার মাঝি জয়দর আলীর ভাষ্যমতে, যাত্রীদের বারবার সতর্ক করা এবং অতিরিক্ত ভিড় থাকায় অনেককে পরের নৌকায় পার হওয়ার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু যাত্রীদের অসহযোগিতা ও উপেক্ষা করার কারণেই নৌকাটি ডুবে যায় বলে তিনি দাবি করেন।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, যাদুকাটা নদীতে খেয়া নৌকা ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণেই মূলত এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। নিহতের স্বজনদের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে খেয়া নৌকার মাঝিদের যাত্রীবহনের ক্ষেত্রে আরও সতর্ক থাকার ও ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী না তোলার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১০

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১১

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১২

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৩

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৪

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৫

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৬

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৭

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৮

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

১৯

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।