সবুজ প্রান্ত
১৭ অক্টোবর ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে রাস্তা পরিষ্কার অভিযান


বাবুরবাজার থেকে থানাবাজার পর্যন্ত ঘাস-ঝোপঝাড় অপসারণে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়

জকিগঞ্জ প্রতিনিধি
আদর্শবাদী ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়ন শাখার উদ্যোগে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে রাস্তা পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়েছে।

জানা যায়, জকিগঞ্জ উপজেলার প্রধান সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ঘাস, কিয়া ও ঝোপঝাড় বেড়ে ওঠায় সড়কের একাংশ দখল হয়ে পথচারী ও যানবাহনের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে থানাবাজার ও বাবুরবাজার এলাকার পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ।

এই অবস্থায় গত ১৪ অক্টোবর ২০২৫ ইংরেজি (মঙ্গলবার) সকাল থেকে বিকেল পর্যন্ত বাবুরবাজার থেকে থানাবাজার পর্যন্ত সড়কের পাশে গজিয়ে ওঠা ঘাস, ঝোপঝাড় ও বনজঙ্গল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করে সংগঠনটির নেতাকর্মীরা।

পরিচ্ছন্নতা অভিযানে ইউনিয়ন তালামীযে ইসলামিয়ার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের কর্মী, স্থানীয় তরুণ ও এলাকাবাসীরাও অংশগ্রহণ করেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, তালামীযে ইসলামিয়া কেবল একটি ছাত্র সংগঠন নয়, এটি একটি আদর্শভিত্তিক সমাজসেবামূলক সংগঠন। তরুণদের নৈতিক চেতনা ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করাই সংগঠনের মূল লক্ষ্য।

এদিকে সংগঠনটির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জকিগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামি নেতা এস. এম. পারভেজ তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন—

“ধন্যবাদ এরকম সুন্দর ও জনবান্ধব উদ্যোগ গ্রহণের জন্য। বাবুরবাজার থেকে থানাবাজার পর্যন্ত জকিগঞ্জ সদর ইউনিয়ন শাখা তালামীযের ভাইদের অক্লান্ত পরিশ্রমে রাস্তার দুই পাশ পরিচ্ছন্ন হয়েছে।”

তালামীযে ইসলামিয়ার এ কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। অনেকে পোস্টে মন্তব্য করে সংগঠনের সদস্যদের প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয়রা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও আদর্শভিত্তিক সংগঠনগুলোর এমন স্বেচ্ছাসেবী কার্যক্রম এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।