সবুজ প্রান্ত
১৫ অক্টোবর ২০২৫, ৯:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত

৮ মাস পর নড়ছে শিক্ষা অফিস

বড়লেখা প্রতিনিধি 

বড়লেখা সরকারি (টিটিসি) প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাসের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অবশেষে তদন্ত শুরু হচ্ছে।
অভিযোগ রয়েছে, তিনি সরকারি বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ, বিদ্যালয়ের সম্পদ বিক্রি ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা নিয়েছেন।
প্রায় এক বছর আগে স্থানীয় ১৩ জন এলাকাবাসী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালকের কাছে লিখিত অভিযোগ করলে চলতি বছরের ২০ জানুয়ারি ১০ কার্যদিবসের মধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়। কিন্তু জেলা শিক্ষা অফিসের এক সহকারী ঘুষের বিনিময়ে ওই চিঠি আট মাস গোপন রাখেন বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি অভিযোগকারীরা বিভাগীয় কার্যালয়ে তাগাদা দিলে তদন্ত কার্যক্রম পুনরায় সক্রিয় হয়। নতুন নির্দেশে আগামী সোমবার জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান সরেজমিন তদন্তে যাচ্ছেন।
অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষক বিদ্যালয়ের পুরোনো প্রাচীর, ফটক ও ফার্নিচার বিক্রির টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া সরকারি বরাদ্দের দেড় লাখ টাকারও বেশি প্রকল্প অর্থ আত্মসাৎ ও মাঠের গাছ কেটে ফেলার অভিযোগও রয়েছে।
অভিযোগকারী তারেক আহমদ বলেন, “ইউএনও বরাবর অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি, তাই বিভাগীয় অফিসে লিখিত অভিযোগ দেই।”
তদন্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, “সোমবার সরেজমিন তদন্তে যাচ্ছি, অভিযোগকারী ও অভিযুক্ত উভয়কেই নোটিশ পাঠানো হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।