সবুজ প্রান্ত
৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

জকিগঞ্জ প্রতিনিধি  : “দূর্ণীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জকিগঞ্জে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস। এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টার সময় জকিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের সহায়তায় ও জকিগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকরাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, উপজেলা শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক।
কবি এমএ ফাত্তাহ ও সাইফুর রহমান স্বীপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাংবাদিক এনামুল হক মুন্না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সংগঠক রেদওয়ান আহমদ রাফি, ছাত্র প্রতিনিধি ওয়াসিম আকরাম।

সভায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ এর অভীষ্টের মূল কারিগর তরুণ প্রজন্ম। নজীরবিহীন রক্ত ও বহুমাত্রিক ত্যাগের বিনিময়ে সূচীত রাষ্ট্রসংস্কার ও নতুন রাজনৈতিক সমঝোতার অন্যতম লক্ষ্য হিসেবে দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলনকে জোরদার করতে হবে। সরকার, রাজনৈতিক দল ও সকল অংশীজনের কাছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার মূল প্রত্যাশা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন ‘নতুন বাংলাদেশ’ গড়ার উপযোগী রাষ্ট্রকাঠামো ও পরিবেশ তৈরি করা যা নিশ্চিত করতে দুর্নীতি নির্মূল অপরিহার্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১০

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১১

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১২

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৩

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৪

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৫

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৬

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৭

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৮

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৯

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।