সবুজ প্রান্ত
৭ ডিসেম্বর ২০২৪, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে চাঁদাবাজী ও জলমহাল দখলের অভিযোগ ছাত্রদল নেতার উপর

প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে দলীয় প্রভাব খাটিয়ে জলমহাল দখল, চাঁদা দাবী ও মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে ফেরদৌস আহমদ নামের স্থানীয় এক ছাত্রদল নেতার উপর। অভিযুক্ত ফেরদৌস আহমদ জকিগঞ্জের খলাছড়া গ্রামের আব্দুল মালিকের পুত্র ও সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি। শনিবার রাতে সংবাদ সম্মেলন করে ছাত্রদলের সহ-সভাপতি দাবীদার ঐ নেতার মামলা  ও হয়রানি থেকে প্রতিকার চেয়ে এমন আকুতি জানান ভুক্তভোগীরা। কান্দিবাড়ী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা নূরুল হক, জাকারিয়া আহমদ জাকির ও মাইজকান্দি গ্রামের মনসুর আহমেদ চৌধুরী। 
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, সদরপুর মৌজার ১০৯ নং দাগে সাতকরি জলকর নামক জলমহালে ১ একর ১০ শতক জায়গা আমাদের নিজেদের দখলে ও রেকর্ডে আছে। ছাত্রদলের সহ-সভাপতি দাবীদার ফেরদৌস ঐ জায়গায় গিয়ে চাঁদা দাবী করে বলেন, আমাকে ২ লক্ষ টাকা চাঁদা না দিলে উক্ত জলমহাল ভোগ করতে পারবে না। এর প্রেক্ষিতে ফেরদৌস আহমদ সহ ৭ জনের বিরুদ্ধে বিগত ২৫ নভেম্বর শাহ আলম বাদী হয়ে জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। এই মামলা থেকে রেহাই পাওয়ার জন্য ধূর্ত ফেরদৌস আহমদ ২৭ নভেম্বর মাছচুরির অভিযোগ  এনে আমাদের ১৩ জনের উপর জকিগঞ্জ থানায় একটি মিথ্যা দায়ের করেন। উক্ত মাছচুরির মামলার অভিযোগে বর্ণিত ভূমি নিয়ে উচ্চ আদালতে সিভিল ডিভিশনে মামলা নং ১৯৫৭/২০০০ চলমান আছে। তবে, মামলাটি আদালতে গড়ালে জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমাদের জামিন হয়।
বর্তমানে ঐ নেতা আমাদের লোকজনকে মামলার হুমকি ধমকি ও আমাদের জায়গা জবরদখলের পায়তারা চালাচ্ছে। বিষয়টি নিয়ে আমরা স্থানীয় বিএনপি নেতাদের একাধিকবার অবগত করেছি। আমরা এর প্রতিকার চাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।