সবুজ প্রান্ত
৩ জানুয়ারী ২০২৪, ১০:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট-৫ আসনে নির্বাচনে সুষ্ঠু ও উৎসবমূখর পরিবেশ রয়েছে : আসাদ উদ্দিন আহমদ

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::

সিলেট-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন তাঁর ছোট ভাই ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ। 
গতকাল বুধবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে তিনি জরুরি সংবাদ সম্মেলন করে মাসুক উদ্দিন আহমদের পক্ষে নির্বাচনী এলাকার পরিবেশ ও বর্তমান চিত্র তুলে ধরেন। 
আসাদ উদ্দিন আহমদ বলেন, সিলেট-৫ আসনে নির্বাচনের অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও উৎসবমূখর পরিবেশ রয়েছে। ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে কেন্দ্রে যেতে পারেন সেজন্য সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে। ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগও মানুষকে ভোট দিতে উৎসাহিত করছে। কিন্তু একটি কুচক্রি মহল নির্বাচনী পরিবেশ নষ্ট করতে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে। তারা সিলেট-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুক উদ্দিন আহমদের কাছ থেকে কৌশলে একটি আবেদনে স্বাক্ষর নিয়ে নেয়। ওই আবেদনে একটি সংস্থার বিরুদ্ধে নানা অভিযোগ করা হয়। নির্বাচনী ব্যস্ততার সুযোগে কুচক্রি মহল এই কাজটি করেছে। যখনই বিষয়টি মাসুক উদ্দিন বুঝতে পেরেছেন তখন তিনি সাথে সাথে জেলা রিটার্নিং কর্মকর্তাকে ফোন করে মৌখিকভাবে আবেদনটি প্রত্যাহার করেন। আর আজ (গতকাল বুধবার) সকালে তিনি লিখিতভাবে আবেদনটি প্রত্যাহার করেন।
আসাদ উদ্দিন আহমদ আরও বলেন, নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে কালো টাকার মালিকরা অংশ নেন। তারা জনগণকে বিভ্রান্ত করে ফায়দা হাসিলের চেষ্টা করেন। ওই চক্রটি মাসুক উদ্দিন আহমদকে ফাঁদে ফেলে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার অপচেষ্টা চালিয়েছে। 
আসাদ উদ্দিন আরও বলেন, সিলেটসহ সারাদেশে- বিশেষ করে সিলেট-৫ আসনে নির্বাচনী পরিবেশ অত্যন্ত ভালো। আগামী ৭ জানুয়ারি নির্বিঘেœ মানুষ গিয়ে ভোট দিতে পারবেন। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে সরকারি বিভিন্ন সংস্থা অবিরাম মাঠে কাজ করছে। আমরা নির্বাচনী পরিবেশ নিয়ে অত্যন্ত সন্তুষ্ট। আমাদের এলাকার ভোটার কিংবা সাধারণ জনগণের মাঝে কোনো ধরণের ভয়-ভীতি কাজ করছে না। ৭ জানুয়ারি ভোট দিতে মানুষজন মুখিয়ে আছে।
কোনো ধরনের গুজবে কান না দিয়ে ভোটে অংশগ্রহণ করতে মানুষজনকে উৎসাহিত করার জন্য সবার প্রতি মাসুক উদ্দিনের পক্ষে আহ্বান জানান তার ভাই ও নির্বাচনী সমন্বয়ক আসাদ উদ্দিন আহমদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

১০

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১২

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৩

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৪

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১৫

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৬

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৭

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৮

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৯

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।